শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মা ম লা থেকে নাম বাদ দেওয়ার তদবিরের অভিযোগ আলেকের বিরুদ্ধে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে অ.স্ত্র লুট: গ্রেফতার ৪ স্বামীর দায়ের করা যৌতুক মামলায় স্ত্রী গ্রেপ্তার মা.দ.কের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে খু.ন: বিচারের দাবিতে সড়ক অব.রোধ নারায়ণগঞ্জবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি নেতাকর্মীরা রাজপথে: রাজীব সিদ্ধিরগঞ্জে থানায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৯২ জনের বিরুদ্ধে মামলা সিদ্ধিরগঞ্জ থানা আ’লীগ সভাপতি মজিবুরের ঘনিষ্ঠ সহযোগী মজু আটক সনদ অর্জনই শিক্ষার একমাত্র উদ্দেশ্য নয়: ডিসি রায়হান কবির সিদ্ধিরগঞ্জে ডোবা থেকে বৃদ্ধের অর্ধ.গলি.ত মর.দেহ উদ্ধার চাঁ.দা.বা.জির অভিযোগে এমপি মান্নানের ছেলে সজিব আটক : দল থেকে বহি.ষ্কার

ইয়ার্ন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি লিটন সাহা ডিবির হাতে গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
  • Update Time : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ২৮৬ Time View

সুতা ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি লিটন সাহাকে গ্রেপ্তার করেছে নারায়ণগঞ্জ ডিটেকটিভ ব্রাঞ্চ (ডিবি)। শনিবার (২ নভেম্বর) ভোররাত তিনটায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি হত্যা মামলায় ঢাকার বেইলী রোড থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) তারেক আল মেহেদী।

তিনি বলেন, “নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখা পুলিশের এক অভিযানে ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে৷ তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে৷ ওই হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে৷’

উল্লেখ্য, লিটন সাহা ওসমান পরিবারের ঘনিষ্টজন হিসেবে পরিচিত ছিলো। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের গত নির্বাচনে ওসমান পরিবারের এক কাউন্সিলর প্রার্থীর পক্ষে টাকা বিলি করে তিনি ব্যাপক সমালোচিত হন।#

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »