সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ছিন.তাই.কারী আখ্যা দিয়ে ফতুল্লায় যুবককে পি.টি.য়ে হ.ত্যা সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে ৩ পুলিশ সদস্যকে কুপিয়ে জখম নারায়ণগঞ্জে হোসিয়ারি শ্রমিক আলমগীর হ.ত্যা: প্রধান আসামিসহ ২ জন গ্রেপ্তার নি.খোঁ.জের ৬ দিন পর ডোবা থেকে অটোরিকশা চালকের লা.শ উদ্ধার জাতীয় পতাকায় কালেমা যুক্ত করে বিক্রি: গ্রেপ্তার ২ হাসিমুখে বাসায় ডেকে হ.ত্যা: ধরা পড়ল মূল অভিযুক্ত পদ্মা রেল সেতুর মাটি কাটার কাজ প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী অপ.হর.ণের পর ব্যবসায়ীকে হ.ত্যা: তোশকে মোড়ানো লা.শ উদ্ধার জুলাই বিপ্লবের বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি হীরাঝিলে বৈদ্যুতিক তারে আতঙ্ক, ঝুঁকিতে শতাধিক পরিবার

আদমজী ব্লাড ডোনার্স গ্রুপের রক্ত দান কর্মসূচী ও চতুর্থ বর্ষপূর্তি উদযাপন

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১৯ মে, ২০২৪
  • ৪৬৫ Time View

সিদ্ধিরগঞ্জের আদমজী ব্লাড ডোনার্স গ্রুপের ১০০০ ব্যাগ রক্ত দান ও চতুর্থ বর্ষপূতি উদযাপন এবং রক্তদাতা ও স্বেচ্ছাসেবীদের পূনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ মে) বিকাল থেকে সন্ধ্যা রাত পর্যন্ত এফ পিও প্রিপারেটরী হাই স্কুলে জাকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভা শেষে বর্ষপূতির কেক কাটা হয়। পরে আমন্ত্রিত অতিথিরা রক্ত দাতা ও স্বেচ্ছাসেবীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

আনন্দঘন এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৬নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মতিউর রহমান মতি। বিশেষ অতিথি ছিলেন, এফবিসিসিআইএর সদস্য আবুল হাসনাত কবির, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি ও আদমজী ব্লাড ডোনার্স গ্রুপের উপদেষ্টা বিল্লাল হোসেন রবিন, আদমজী ব্লাড ডোনার্স গ্রুপের উপদেষ্টা ডাক্তার আইয়ুব হোসেন।

আদমজী ব্লাড ডোনার্স গ্রুপের সভাপতি ইসমাইল হোসেন শান্তর সভাপতিত্বে ও বিডি ক্লিন, নারায়ণগঞ্জের সমন্বয়ক এস এম বিজয়ের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলন, সিম্পল এপ্রোচ লিমিটেডের সিনিয়র ট্যাকনিকাল ম্যানেজার ইমরান খান, আদমজী ব্লাড ডোনার্স গ্রুপের সৈয়দ আলাউদ্দিন ও ইরফানুল হক, আদমজী বিহারী কলোনীর চেয়ারম্যান লিয়াকত হোসেন, র‌্যাব-১১ এর একাউন্টস ইনচার্জ আব্দুল হালিম খান, নারায়ণগঞ্জ ব্লাড ডোনার্স এসোসিয়েশনের পরিচালক অপু রায়হান এবং এফপিও প্রিপারেটরী হাই স্কুলের প্রধান শিক্ষক হাকিম মোঃ জয়নুল আবেদীন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সেচ্ছাসেবী নাদিম, সোহেল, রনি, আবু সাইদ, আরিফ সিদ্দিকি, জুবায়ের, রাসেল, ফয়সাল, আকরাম শিপন, সজীব ও আলাউদ্দিন হৃদয় প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »