মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
তুহিন হ.ত্যা মামলায় পুনর্জামিন পেলেন আইভী : আদালতে হাজির হয়ে আবেদন বন্দরে স্ত্রীকে গলাকে.টে হ.ত্যার অভিযোগ : ৯৯৯-এ ফোন দিয়ে স্বামীর আত্মস্বীকার সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গু.লিতে শীর্ষ স.ন্ত্রা.সী সাহেব আলী নি.হ.ত ফতুল্লার ‘কোবরা গ্রুপের’ প্রধান সোহেল অ.স্ত্র ও মা.দ.কসহ গ্রেপ্তার সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে নেবে: হাসনাত আবদুল্লাহ এক রাতেই তিন স্থানে বি.স্ফো.র.ণ: দ.গ্ধ ৯ ফতুল্লায় ইটভাটার নিয়ন্ত্রণ নিয়ে সং.ঘ.র্ষ : গু.লি.বি.দ্ধসহ আহত ১০ শ্রমিকলীগ থেকে তাঁতীদলে পদ পাওয়া সেই নেতা বহিষ্কার সোনারগাঁওয়ে পরিত্যক্ত অবস্থায় ১৫ কেজি গাঁ.জা উদ্ধার বন্ধ জুট মিল থেকে এলজি ও লু.ন্ঠি.ত কা.র্তু.জ উদ্ধার

আড়াইহাজারে নির্বাচনে প্রিজাইডিং ও পোলিং অফিসার পরিবর্তনে নির্বাচন কমিশনে আবেদন

আড়াইহাজার প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ২৯২ Time View

স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু আড়াইহাজার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সাইফুলকে সমর্থন দেয়ার অভিযোগে উপজেলার ২০টি স্কুলের প্রিজাইডিং ও পোলিং অফিসার পরিবর্তনের জন্য প্রধান নির্বাচন কমিশনে লিখিত আবেদন জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব শাহজালাল মিয়া। বুধবার (১৪ মে) এই লিখিত অভিযোগ দেন শাহজালাল, যার অনুলিপি জেলা প্রশাসক ও রিটানিং অফিসারের নিকট প্রেরণ করা হয়।

শাহজালাল মিয়া অভিযোগ করেন, এই ২০ টি প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি ও সভাপতির অধীনে প্রতিষ্ঠানের অধ্যক্ষ/প্রধান শিক্ষক হওয়ায় এবং হুইপ নজরুল ইসলাম বাবুর প্রকাশ্য ঘোষিত পছন্দের চেয়ারম্যান প্রার্থী থাকায় বাবুর নির্দেশ অনুযায়ী তার প্রার্থীকে জয়ী করার জন্য বেপোরোয়াভাবে সীলমারাসহ হুইপের প্রার্থী জিতানোর জন্য কাজ করবে। এতে করে অবাধ, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে বাধা সৃষ্টি হবে।

এতে আড়াইহাজার উপজেলার গোপালদী বালিকা উচ্চ বিদ্যালয়, সদাসদী বহুমুখী উচ্চ বিদ্যালয়, চৈতনকান্দা গোলাম মোহাম্মদ উচ্চ বিদ্যালয়, কালাপাহাড়িয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, সুলতান সাদি উচ্চ বিদ্যালয়, পাঁচগাও বহুমূখী উচ্চ বিদ্যালয়, আবু মুহাম্মদ বদরুজ্জামান উচ্চ বিদ্যালয়, লাসকরদী নজরুল ইসলাম বাবু উচ্চ বিদ্যালয়, বান্টি আদর্শ উচ্চ বিদ্যালয়, আতাদি উাচ্চ বিদ্যালয়, নগর ডেউকাদি দাখিল মাদ্রাসা, গোপালদী ফাজিল মাদ্রাসা, পূর্ব কান্দী আদর্শ দাখিল মাদ্রাসা, জাহানারা বেগম উচ্চ বিদ্যালয়, দুপ্তারা সেন্ট্রাল করোনেশন উচ্চ বিদ্যালয়, রোকনউদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, রোকনউদ্দিন গার্লস ডিগ্রি কলেজ, রসুলপুর উসমান মােল্লা মহিলা মাদ্রাসা, গোপালদী নজরুল ইসলাম বাবু কলেজ, ইউনাইটেড স্কুল এন্ড কলেজের প্রিজাইডিং ও পোলিং অফিসার পরিবর্তনের দাবী জানান তিনি।

এসময় শাহজালাল সাংবাদিকদের বলেন, মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, ভোটারদের কেন্দ্রে আনতে হবে। একারণেই এবার নির্বাচন ওপেন। পাশাপাশি এমপিদের নির্বাচনে হস্তক্ষেপ করতেও নিষেধ করা হয়েছে। তবুও আমাদের মাননীয় হুইপ নজরুল ইসলাম বাবু নির্বাচনে হস্তক্ষেপ করছেন। তিনি প্রার্থী ঘোষণা করে প্রকাশ্যে প্রচারণা চালাচ্ছেন। এতে সুষ্ঠু নির্বাচনের সম্ভাবনা ক্ষীণ হয়ে আসছে।

এসময় অভিযোগে তিনি জানান, নারায়ণগঞ্জ-২ আসনের সাংসদ ও জাতীয় সংসদের হুইপ নজরুল ইসলাম বাবু উপজেলা নির্বাচনের আচরণ বিধির বিন্দুমাত্র তােয়াক্কা না করে উপজেলা চেয়ারম্যান পদে নিজেই একজন পছন্দের প্রার্থীর নাম ঘােষণা করে জনসাধারণকে হুকুম দিচ্ছে আমার প্রার্থী সাইফুল ইসলাম স্বপনকে যেকোন মূল্যে পাশ করাতে হবে। অভিযোগে তিনি উল্লেখ করেন, শাহজালালের নেতাকর্মী ও সাধারণ ভোটারদের এমপি বাবু নানা ভাবে হুমকি ধমকি দিচ্ছে বলে দাবী করেন শাহজালাল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »