সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ছিন.তাই.কারী আখ্যা দিয়ে ফতুল্লায় যুবককে পি.টি.য়ে হ.ত্যা সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে ৩ পুলিশ সদস্যকে কুপিয়ে জখম নারায়ণগঞ্জে হোসিয়ারি শ্রমিক আলমগীর হ.ত্যা: প্রধান আসামিসহ ২ জন গ্রেপ্তার নি.খোঁ.জের ৬ দিন পর ডোবা থেকে অটোরিকশা চালকের লা.শ উদ্ধার জাতীয় পতাকায় কালেমা যুক্ত করে বিক্রি: গ্রেপ্তার ২ হাসিমুখে বাসায় ডেকে হ.ত্যা: ধরা পড়ল মূল অভিযুক্ত পদ্মা রেল সেতুর মাটি কাটার কাজ প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী অপ.হর.ণের পর ব্যবসায়ীকে হ.ত্যা: তোশকে মোড়ানো লা.শ উদ্ধার জুলাই বিপ্লবের বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি হীরাঝিলে বৈদ্যুতিক তারে আতঙ্ক, ঝুঁকিতে শতাধিক পরিবার

অপহৃত দুই মোটর মেকানিক উদ্ধার: ৪ অপহরণকারী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
  • Update Time : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ৪৩৩ Time View

অপহৃত দুই মোটর মেকানিককে রূপগঞ্জ থেকে উদ্ধার করেছে র‌্যাব-১১, যাদেরকে সিদ্ধিরগঞ্জ থেকে অপহরণ করা হয়েছিলো। এসময় চক্রের মূলহোতাসহ ৪ অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হল- মোঃ সজীব মিয়া (২৩), মোঃ লিটন মিয়া (৩০), মোঃ ইয়াসিন মিয়া (২৩) ও ইমন চন্দ্র বিশ্বাস (২২)। মঙ্গলবার (১৪ মে) বিকালে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১১’র এএসপি মিডিয়া অফিসার সনদ বড়ুয়া।

র‌্যাব-১১’র এএসপি আরও জানান, প্রাথমিক তদন্তে জানা যায়, অপহৃত মোঃ নাজমুল (২৮) ও মোঃ মুন্না (১৭) পেশায় মোটর মেকানিক। নাজমুলের সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোডে ট্রাক স্ট্যান্ডের পাশে একটি গাড়ি মেরামতের ওয়ার্কশপ রয়েছে। সোমবার সকাল ৯টার দিকে অপহরণকারীরা গাড়ি মেরামতের কথা বলে নাজমুল ও তার দোকানের কর্মচারী মুন্নাকে রূপগঞ্জের মুড়াপাড়া এলাকায় নিয়ে গিয়ে আটকে রাখে। পরবর্তীতে অপহরণকারীরা নাজমুলের ব্যবহৃত মোবাইল থেকে তার ভগ্নিপতির নিকট মুক্তিপণ হিসাবে ৩ লক্ষ টাকা দাবি করে এবং টাকা না পেলে নাজমুলের হাত-পা ভেঙে নদীতে ফেলে দেবে বলে হুমকি দেয়। এ ঘটনায় নাজমুলের ভগ্নিপতি বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অপহরণ মামলা দায়ের করে।

সোমবার রাতে অপহরণকারী চক্রের মূলহোতা মোঃ সজীব মিয়া’সহ চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করে র‌্যাব-১১’ একটি চৌকস দল। এবং অপহরণকারী চক্রের কবল থেকে অপহৃত নাজমুল ও মুন্নাকে উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামীদের রূপগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর রকা হয়েছে বলে জানান র‌্যাব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »