মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২ বন্দরে গ্যাস লিকেজে আ.গুন: দ.গ্ধ শিশুর মৃ.ত্যু: শ.ঙ্কায় বাবা-মা আমের ক্যারেটে ফেন.সিডি.লের বিকল্প ফেয়ার.ডিল: র‌্যাবের জালে ট্রাকসহ গ্রেপ্তার ১ তোলারাম কলেজে বক্তব্যকে কেন্দ্র করে ছাত্রদল-শিবির সং.ঘ.র্ষ : আ.হ.ত ৫ সিদ্ধিরগঞ্জে দিনমজুরকে আ.টকে ২ লাখ টাকা চাঁ.দা দাবি: ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৭

সোনারগাঁ প্রেস ক্লাবে সাংবাদিক বাবুল মোশারফ এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া

সোনারগাঁও প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ১৯৮ Time View

সোনারগাঁ প্রেস ক্লাবের প্রয়াত সভাপতি লেখক ও সাংবাদিক বাবুল মোশারফ এর চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার (১৫ নভেম্বর) বিকেলে ক্লাব কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাকালীন সভাপতি ও উপদেষ্টা এবং সোনারগাঁ উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট শামসুল ইসলাম ভূইয়া।

সোনারগাঁ প্রেস ক্লাবের সহ সভাপতি মোক্তার হোসেন মোল্লার সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক রবিউল হুসাইনের সঞ্চালনায় আলোচনায় স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক।

অনুষ্ঠানে প্রয়াত বাবুল মোশাররফসহ ক্লাবের সদস্য ও তাদেরর প্রয়াত স্বজনদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন সোনারগাঁ উপজেলা পরিষদের কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান। ক্লাবের বর্তমান নির্বাহী কমিটির মেয়াদকালে যে সকল সদস্য তাদের স্বজনদের হারিয়েছেন তাদের লিখিত শোকবার্তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনারগাঁ সাতিহ্য নিকেতনের সভাপতি কবি রহমান মুজিব, সহ সভাপতি আসমা আখতারী, সুর্বণ গ্রাম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কবি শাহেদ কায়েস, খেলা ঘর সোনারগাঁ শাখার উপদেষ্টা মতিউর রহমান, পরিবেশ বিষয়ক লেখক মোহাম্মদ মহসিন, প্রেস ক্লাবের উপদেষ্টা সাইফুল ইসলাম রিপন, প্রেস ক্লাবের অর্থ সম্পাদক মিজানুর রহমান, প্রচার সম্পাদক খায়রুল আলম খোকন, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন, নিবার্হী সদস্য মনির হোসেন, সাংবাদিক আনিছুর রহমান, মাহবুবুল ইসলাম সুমন, সংগঠক মোহাম্মদ হোসাইন, সাহিত্য নিকেতনের অর্থ সম্পাদক সেলিম আহমেদ প্রধান, সাংস্কৃতিক সম্পাদক মোয়াজ্জেনুল হক, প্রচার সম্পাদক মোফাখকার সাগর, তথ্য সম্পাদক মোকাররম সলিল, নির্বাহী সদস্য এরশাদ হুসাইন অন্য, সদস্য সালেজ জুম্মান, প্রেস ক্লাবের সদস্য সেলিম রেজা, গিয়াস কামাল, ইয়াকুব হোসেন, কামরুল ইসলাম পাপ্পু, সামাজ সেবক আব্দুস সাত্তার, আব্দুল করিম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »