শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে আ’লীগ ও অঙ্গ সংগঠনের ১৩০ জনের বিরুদ্ধে স.ন্ত্রা.স বি.রো.ধী আইনে মামলা: গ্রেপ্তার ১২ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ১২ জন গ্রেপ্তার মা ম লা থেকে নাম বাদ দেওয়ার তদবিরের অভিযোগ আলেকের বিরুদ্ধে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে অ.স্ত্র লুট: গ্রেফতার ৪ স্বামীর দায়ের করা যৌতুক মামলায় স্ত্রী গ্রেপ্তার মা.দ.কের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে খু.ন: বিচারের দাবিতে সড়ক অব.রোধ নারায়ণগঞ্জবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি নেতাকর্মীরা রাজপথে: রাজীব সিদ্ধিরগঞ্জে থানায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৯২ জনের বিরুদ্ধে মামলা সিদ্ধিরগঞ্জ থানা আ’লীগ সভাপতি মজিবুরের ঘনিষ্ঠ সহযোগী মজু আটক সনদ অর্জনই শিক্ষার একমাত্র উদ্দেশ্য নয়: ডিসি রায়হান কবির

সিদ্ধিরগঞ্জে ৪টি কয়েল ফ্যাক্টরীকে ৩ লাখ টাকা জরিমানা

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ১৬৩ Time View

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে যৌথ অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র‌্যাব-১১। এসময় ৪টি কয়েল ফ্যাক্টরীকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।

বুধবার (১১ অক্টোবর) সকাল থেকে বিকাল পর্যন্ত সিদ্ধিরগঞ্জের পাইনাদি, বাতেন পাড়া ও কান্দাপাড়া এলাকায় পরিচালিত অভিযানের নেতৃতৃ দিয়েছেন র‌্যাব-১১’র কোম্পানি কমান্ডার মেজর সানরিয়া চৌধুরী ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মো: সেলিমুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন ক্যাব প্রতিনিধি আবু সাঈদ পাটোয়ারী রাসেল।

সেলিমুজ্জামান জানান, বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া, বিএসটিআইয়ের অনুমোদন না নিয়ে মিথ্যা বিজ্ঞাপন দিয়ে ক্রেতা সাধারণের সাথে প্রতারণ করা, প্রয়োজনীয় ল্যাব ও টেকনিশিয়ান ছাড়া অবৈধ প্রক্রিয়ায় কয়েল উৎপাদন ও বাজারজাত করার অপরাধে সিদ্ধিরগঞ্জের বাতেনপাড়ায় মেসার্স আলমগীর কেমিক্যাল কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ও ৪৪ ধারায় ৫০ হাজার টাকা, হাসান কেমিক্যাল কে ৪৩ ধারায় ৫০ হাজার টাকা, মিজমিজি কান্দাপাড়া এলাকায় পারফেক্ট কেমিক্যাল কোম্পানি কে ৪৩ ধারায় ১ লাখ টাকা এবং মারুফ এন্টারপ্রাইজ কে ৪৩ ধারায় ১ লাখ টাকা সর্বমোট ৩ লাখ টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়েছে। এসময় বিপুল পরিমাণ অবৈধ ও নিম্নমানের কয়েল ধ্বংস করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »