বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে সেলাইকর্মী হত্যা মামলার মূল আসামি গ্রেপ্তার ফতুল্লায় ঝুট নিয়ে বিএনপির দুই গ্রুপের সং.ঘ.র্ষের ঘটনায় যুবদল ও ছাত্রদলের ৩ নেতা গ্রেপ্তার আমাদের দেশে দক্ষ মানব সম্পদের অভাব রয়েছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সিদ্ধিরগঞ্জে অবৈ.ধভাবে জ্বালানি তেল বিক্রি: গ্রে.প্তার ২ সিদ্ধিরগঞ্জে সেলাই কর্মীর মৃ.ত্যু নিয়ে রহস্য ফতুল্লায় ঝুট নিয়ে র.ক্ত.ক্ষ.য়ী সং.ঘ.র্ষ: গু.লি-ক.ক.টে.লে আহ.ত ৩: শিশুর পেটে গু.লি ঢাকা-সিলেট মহাসড়কের বেহাল দশা: কাঁচপুর থেকে মেঘনা টোল প্লাজা পর্যন্ত ২০ কিমি যানজট সিদ্ধিরগঞ্জে হাত-পা বেঁধে ফিল্মি স্টাইলে ডা.কা.তি সিদ্ধিরগঞ্জে উচ্ছেদ অভিযানে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ : পুলিশের লাঠিচার্জ সদর ও সিদ্ধিরগঞ্জ থানার ওসি প্রত্যাহার

সিদ্ধিরগঞ্জে সেলাইকর্মী হত্যা মামলার মূল আসামি গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৩৫ Time View

সিদ্ধিরগঞ্জে চাঞ্চল্যকর সেলাই কর্মী হত্যা মামলার প্রধান আসামি পারভেজ ওরফে কালু (২২)’কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। বুধবার দুপুরে র‌্যাব-১১’র কোম্পানি কমান্ডার মো. নাঈম উল হক স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

এর আগে গত মঙ্গলবার রাতে সোনারগাঁওয়ের কাঁচপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। সে মুন্সিগঞ্জের রনছ হাওলাপাড়া গ্রামের মৃত সুজন শেখের ছেলে।

উল্লেখ্য, গত ৯ এপ্রিল সিদ্ধিরগঞ্জের মিতালী মার্কেটের ৫ নাম্বার ভবনে বিপ্লব শেখ (২৬) নামে ওই সেলাই কর্মীর রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া যায়। সকাল নয়টায় ওই ভবনের ৪র্থ তলায় স্ট্রোক করে মৃত্যুবরণ করেছে মর্মে ভিকটিমের বোনকে কারখানা থেকে ফোন করে জানানো হয়। ভিকটিমের বোন ঘটনাস্থলে এসে তার মৃতদেহ অ্যাম্বুলেন্সযোগে মুন্সিগঞ্জ তার নিজ গ্রামের বাড়িতে নিয়ে যায়। ভিকটিমের দাফন-কাফন করার পূর্বে মৃতদেহের গোসল করানোর সময় তার শরীরের বিভিন্ন স্থানে কাটা রক্তাক্ত যখম দেখতে পেয়ে ভিকটিমের পরিবারের লোকজনের সন্দেহ হলে স্থানীয় থানায় অবগত করা হয়। পরে মুন্সিগঞ্জ সদর থানা থেকে সিদ্ধিরগঞ্জ থানায় জানানো হলে দুই থানার সমন্বয়ে ভিকটিমের মৃতদেহ রাত পৌনে দশটায় সিদ্ধিরগঞ্জ থানায় নিয়ে আসা হয়। সেখান থেকে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, পূর্ব শত্রুতার জেরে হত্যার কথা উল্লেখ করে এ ঘটনায় নিহতের ভাই বাদি হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় দুই জনের নাম সহ অজ্ঞাত আরো ৪/৫ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলায় গ্রেপ্তারকৃত পারভেজ প্রধান আসামি। তাকে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

নিহত বিপ্লব শেখ মুন্সিগঞ্জের সদর থানাধীন রনছ এলাকার খোরশেদ শেখের ছেলে। সিদ্ধিরগঞ্জের মিতালী মার্কেটের ৫নং ভবনের চারতলায় জনৈক আসাদ মিয়ার কারখানায় সে সেলাইকর্মীর কাজ করতো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »