শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মদনপুরে গ্যাস লিকেজ থেকে বি.স্ফোর.ণ: দ.গ্ধ ৫ ড্রাম ট্রাকের চা.পা.য় ফতুল্লার ছাত্রদল ও যুবদল নেতা নি.হ.ত রূপগঞ্জে মেঘনার পানি শোধনাগার: প্রতিদিন ৫০ কোটি লিটার পানি পাবে ঢাকাবাসী দিগুবাবুর বাজারে পলিথিনবিরোধী অভিযান: ৬১৩ কেজি জ.ব্দ: জরিমানা নারায়ণগঞ্জের এক নম্বর গড.ফাদার আইভীকে মুক্তি দেওয়া হয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারীর লাইনের তার কাটতে গিয়ে আটক জনি, মিমাংসা করতে চাপ দেয় বিএনপি নেতা সাবেক মেয়র আইভীর বাড়ির সামনে পুলিশের নজরদারি: সিসি ক্যামেরা স্থাপন ফতুল্লায় যুবদল কর্মীদের হাম.লার শিকার বিএনপি নেতা অকিল ভূঁইয়া কারাগার থেকে জামিনে মুক্ত আইভি র‌্যাবের ওপর হা.ম.লায় জড়িত ইমনকে গ্রেপ্তার করলো পুলিশ

সদরে কাশিপুর খাল থেকে অটো চালকের অর্ধগলিত লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার
  • Update Time : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
  • ৪০১ Time View

নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর ইউনিয়ন থেকে অনিক মিয়া (২০) নামে এক অটো চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে সদর নৌ থানা পুলিশ।

সোমবার (১৩ নভেম্বর) দিবাগত রাত ৯ টার দিকে গোগনগর বাবুল মেম্বারের বালুর মাঠের পশ্চিম পাশের কাশিপুর খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়

নিহত অনিক পাইকপাড়া ছোট কবরস্থান এলাকার আবুল হোসেন খোকনের ছেলে। সে পেশায় একজন অটো চালক।

নিহতের পিতার আবুল হোসেন খোকন জানায়, মাঝে মধ্যে অনিক বাড়ি থেকে বেড় হয়ে ৭/৮ দিন পরে ফিরে আসতো। কিন্তু গত ১০/১২ দিন আগে বাড়ি থেকে বেড় হয়ে আর ফিরে আসেনি। মানুষের লোকমুখে শুনি নারায়ণগঞ্জ সদর নৌ থানা পুলিশ একটি লাশ উদ্ধার করেছে। পরে এসে আমার ছেলেকে শনাক্ত করি।
সদর নৌ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানায়, গোগনগর বাবুল মেম্বারের বালুর মাঠের পশ্চিম পাশের কাশিপুর খালে একটি লাশ পড়ে আছে এই মর্মে এলাকাবাসী খবর দিলে সদর নৌ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অর্ধগলিত একটি অজ্ঞাত লাশ উদ্ধার করে। পরে নিহতের বাবা এসে তার ছেলেকে শনাক্ত করে। ময়নাতদন্তের জন্য মরদেহটি নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টরিয়া) হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। মৃত্যুর কারণ এখনো সঠিক বলা যাচ্ছে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »