সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরে তরুণীকে গণধর্ষণের ঘটনার প্রধান আসামী গ্রেপ্তার রূপগঞ্জে পরিবেশ দূষণকারী প্রতিষ্ঠান হাশেম ফুডসকে ২ লাখ টাকা জরিমানা মোবাইল ও ফ্রি ফায়ার গেমস কেনার লোভে নিজের বাড়িতে ৩ কিশোরের ডা-কা-তি পালপাড়ায় মার্কেটে ভয়াবহ অ-গ্নি-কা-ন্ড: ৩৫টি দোকান ভ-স্মী-ভূ-ত নির্বাচনের আগে ভারী অস্ত্র উদ্ধারের অভিযান চলমান রয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা নারায়ণগঞ্জে সাবেক মেয়র আইভীর দুই মামলায় জামিন নামঞ্জুর বন্দরে চাকরির প্রলোভন দেখিয়ে তরুণীকে গণ-ধ-র্ষ-ণ জাতির ক্লান্তিলগ্নে খালেদা জিয়াকে খুব প্রয়োজন: আজহারুল ইসলাম মান্নান বন্দরে ককশিট কারখানায় ভ-য়া-বহ আ-গুন: ৪ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে পরকীয়ার জেরে ফতুল্লায় সুমন খলিফা খু-ন: বাউল শিল্পি স্ত্রীসহ গ্রেপ্তার ৬

শব্দদূষণকারী ৫টি যানবাহনকে ২ হাজার ৫শ’ টাকা জরিমানা: হর্ণ জব্দ

স্টাফ রিপোর্টার
  • Update Time : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ৫৬ Time View

সদর উপজেলার বিভিন্ন সড়কে শব্দদূষণ বন্ধে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে ভ্রাম্যমান আদালত শব্দদূষণকারী ৫টি যানবাহনকে ২ হাজার ৫শ’ টাকা জরিমানা ও ৫টি হর্ণ জব্দ করা হয়। বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত নারায়ণগঞ্জ জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার রাশেদ খানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ সময় নারায়ণগঞ্জ থানার পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযানে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. হুজ্জাতুল ইসলাম প্রসিউকিশন প্রদান করেন। বুধবার সন্ধ্যায় পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ কার্যালয়ের উপপরিচালক এ, এইচ, এম রাসেদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য করেছেন।

তিনি বলেন, অভিযানে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ এর ৮(২) বিধি লংঘন করায় শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ এর ১৮(২) মোতাবেক নারায়ণগঞ্জের সদর উপজেলায় শব্দদূষণকারী ৫টি যানবাহনকে ২ হাজার ৫শ’ টাকা জরিমানা ও ৫টি হর্ণ জব্দ করা হয়। নারায়ণগঞ্জে দূষণকারী যানবাহনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »