মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে বুলবুল হ.ত্যা: সিফাত বাহিনীর প্রধানসহ ৯ জন গ্রেফতার বন্দরে বুলবুল হ.ত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ : তীব্র যানজট বন্দরে পূর্ববিরোধের জেরে ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হ.ত্যা সিদ্ধিরগঞ্জে ঝোপ থেকে বিদেশি পি.স্ত.ল, গু.লি ও সুইচ গি.য়ার উদ্ধার সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২

সিদ্ধিরগঞ্জে নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা, মামলা প্রত্যাহারের জোর দাবি মহানগর বিএনপির

স্টাফ রিপোর্টার
  • Update Time : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ১৯৬ Time View

সিদ্ধিরগঞ্জে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের ৪৮নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা দায়ের করেছে পুলিশ। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মামলা প্রত্যাহারের জোর দাবি জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি।

এক বিবৃতিতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু বলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক মাশুকুল ইসলাম রাজিব, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল,জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহমেদ, মহানগর ছাত্রদলের সভাপত রাকিবুল ইসলাম সাগর, জেলা ছাত্রদলের সভাপতি নাহিদ হাসান ভূইয়া, বিএনপি নেতা আব্দুল হাই রাজু, আব্দুল হালিম জুয়েল ,লুৎফর রহমান খোকা, হাজী শহিদুল্লাহ, শ্রমিক দলনেতা আব্দুল্লাহ মামুন, আকবর হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের ৪৮ নেতাকর্মীদের নামে গায়েবী ও ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবী জানাই।

তাঁরা আরও বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকারের পায়ের তলা মাটি নাই, তাই তারা হতাশা হয়ে ক্ষমতা রক্ষায় এই ধরনের মিথ্যা মামলার আশ্রয় নেয় এবং এই মিথ্যা মামলা দিয়ে ফ্যাসিস্ট হাসিনা সরকারের শেষ রক্ষা হবে না।

উল্লেখ্য- গত সোমবার (৯ অক্টোবর) রাতে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মশিউর রহমান রনি বাদী হয়ে মামলাটি করেন।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, সোমবার রাতে সিদ্ধিরগঞ্জে মৌচাক এলাকায় খালেদা জিয়ার মুক্তি চাই, এমন স্লোগান নিয়ে কিছুসংখ্যক বিএনপির নেতাকর্মী ওই সড়কে মিছিল করেন। মিছিল শেষে তারা ওই সড়কে পার্কিং করে রাখা একটি বাস ভাঙ্গচুর করেন। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হলেও এর আগেই হামলাকারীরা পালিয়ে যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »