বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গভীর নলকূপের ওপর নাসিকের কর ধার্য: বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন বিদ্যুৎ উৎপাদনের পরেই ব্যক্তিখাতের শিল্প কারখানায় বিতরণ করা হয়: বস্ত্র ও পার্ট মন্ত্রী সিদ্ধিরগঞ্জ থানায় কর্মরত পুলিশ কর্মকর্তার হার্ট অ্যা.টাকে মৃ.ত্যু ব্যানারে ছবি না থাকায় সিদ্ধিরগঞ্জে পরীক্ষার হলের সামনে বিএনপির দু’পক্ষের হাতা.হাতি সিদ্ধিরগঞ্জে ৯ মামলার আসামি ও শামীম ওসমানের সহযোগী সিরাজ মন্ডল গ্রেফতার সোনারগাঁওয়ে পুরোনো প্রশ্নে পরীক্ষার ঘটনায় ১১ শিক্ষককে অব্যাহতি বেসরকারি ক্লিনিকে রোগী নেওয়ার ফাঁদ: ৪ দালাল আটক ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণ: কেন্দ্রসচিবকে অব্যাাহতি সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে জ্বালানি বিক্রি: জরিমানা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ-লরি সংঘর্ষে আ.হ.ত ১

ছিনতাই করতে গিয়ে গ্রেপ্তার বহিস্কৃত রবিন-সাজুর দায়ভার নিবে না ছাত্রলীগ

স্টাফ রিপোর্টার
  • Update Time : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৫৩ Time View

মোবাইল ছিনতাই করতে গিয়ে গ্রেপ্তার সোনারগাঁ পৌরসভা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহাবুবুর রহমান রবিন ও সাধারণ সম্পাদক শাহরিয়ার হাসান খান সাজুর দায়ভার নিবে না নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগ।

শীর্ষ নেতাদের দাবি, ‘সংগঠন বিরোধী কার্যকলাপে জড়িত থাকায় তাদের আগেই অব্যাহতি দেওয়া হয়েছিল।’

নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার (২৫ সেপ্টেম্বর) জেলা কমিটির সভাপতি আজিজুর রহমান আজিজ ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসমাঈল রাফেল এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের আওতাধীন সোনারগাঁও পৌরসভা ছাত্রলীগ। ২৫ সেপ্টেম্বর বিভিন্ন গণমাধ্যমে সোনারগাঁও পৌরসভা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদবী উল্লেখ করে সংবাদ প্রকাশিত হয়। যা বাংলাদেশ ছাত্রলীগের সুনাম ক্ষুন্ন হয়। নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগ ২০১৯ সালের ১৮ ফেব্রুয়ারি দন্ডবিধি অপরাধের সাথে সম্পৃক্ত থাকার কারণে সোনারগাঁও পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদককে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। পরবর্তীতে ২০২১ সালের ১১ জুলাই সংগঠন বিরোধি কার্যকলাপে জড়িত থাকায় সভাপতিকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। ছাত্রলীগের অব্যাহতি প্রাপ্ত এবং বহিস্কৃত ছাত্রদের দায়ভার বাংলাদেশ ছাত্রলীগ বহন করবে না।

বিজ্ঞপ্তির বিষয়টি মুঠোফোনে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি আজিজুর রহমান আজিজ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »