বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম :
৪-৫ বছরের মধ্যে সড়ক-সেতুতে ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করার পরিকল্পনা: নৌপরিবহন মন্ত্রী সোনারগাঁয়ে বিএনপির দুই গ্রুপের মা.রা.মা.রি : দ্রুত আসামিদের গ্রেপ্তারের দাবি সংবাদ সম্মেলনে ইয়া.বা’র বিনিময়ে ডেকে এনে গু.লি ও ছু.রিকা.ঘাতে হ.ত্যা: গ্রেপ্তার ৩ এই সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে : জামায়াতে আমীর এ দেশের মানুষ তাকে ছক্কা মেরে সীমানার বাহিরে ফেলে দিয়েছে: মামুনুল হক হঠাৎ ভূমি অফিস পরিদর্শনে প্রতিমন্ত্রী : কর্মকর্তাদের আগাম হাজিরায় ক্ষো.ভ সিদ্ধিরগঞ্জে পরিবহন শ্রমিক সজীব হ.ত্যা: বাবা-ছেলে গ্রেপ্তার নগর পার্কে ব.ন্দু.ক হাতে মা.স্তা.নি : দুই তরুণ আটক বন্দরে বুলবুল হ.ত্যা: সিফাত বাহিনীর প্রধানসহ ৯ জন গ্রেফতার বন্দরে বুলবুল হ.ত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ : তীব্র যানজট

চাষারায় মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

স্টাফ রিপোর্টার
  • Update Time : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
  • ১৯১ Time View

কেন্দ্রীয় সংগঠন ঘোষিত কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ আটককৃত সকল নেতাকর্মী ও আলেম-ওলামাদের মুক্তি এবং সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে রোববার (১৫ অক্টোবর) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগর শাখা।

মিছিলে নেতৃত্ব প্রদান করেন মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি মো: জামাল হোসেন।

বিক্ষোভ মিছিল উত্তর সমাবেশে মহানগরী সহকারী সেক্রেটারি জামাল হোসেন বলেন, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ারসহ সকল নেতৃবৃন্দকে মুক্তি দিন এবং তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা প্রদান করে নির্বাচনের ব্যবস্থা করুন।

কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসাবে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলটি নারায়ণগঞ্জ শহরের চাষাড়ার নতুন রাস্তা থেকে শুরু হয়ে চাদমারী দরগাহ মসজিদের সামনে গিয়ে শেষ হয়।

মহানগরীর শূরা ও কর্মপরিষদ সদস্য ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন -এর সঞ্চালনায় ওই বিক্ষোভ মিছিলে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর শূরা ও কর্মপরিষদ সদস্য আব্দুল্লাহ রিদওয়ান, আবু তালহা, কফিল আহমেদ, মাহবুবুল আলম, ডাক্তার নুরুল ইসলাম, হাবিবুর রহমান, এস তালুকদার, আবুল কালাম, ফজলুল হাই জাফরী, মোহাম্মদ জাকির হোসাইন, মুন্সি আব্দুস সালাম, মাহবুবুর রহমান, খলিলুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »