রবিবার, ১২ জুলাই ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
ওসমান পরিবারের লুট.পাট ও চাঁ.দা.বা.জির বিভিন্ন ক্ষেত্র এখন বিএনপির কতিপয় লোকের দখলে: রফিউর রাব্বি যুবদলের সাবেক সভাপতি খোরশেদের নেতৃত্বে বৃক্ষ রোপন সিদ্ধিরগঞ্জে এইচএসসি পরিক্ষার্থী ও অবিভাবকদের মাঝে টিম খোরশেদের পানি বিতরণ যুবককে পি.টি.য়ে হ.ত্যা.র ঘটনায় ইমামসহ ৬ জনের নামে ফতুল্লা থানায় মামলা কারখানার মেশিনে থেঁ.ত.লে গেছে হাত: মাথায় আ.ঘা.ত লেগে প্রাণ গেল শ্রমিকের বন্দরে এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ছিন.তাই.কারী আখ্যা দিয়ে ফতুল্লায় যুবককে পি.টি.য়ে হ.ত্যা সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে ৩ পুলিশ সদস্যকে কুপিয়ে জখম নারায়ণগঞ্জে হোসিয়ারি শ্রমিক আলমগীর হ.ত্যা: প্রধান আসামিসহ ২ জন গ্রেপ্তার নি.খোঁ.জের ৬ দিন পর ডোবা থেকে অটোরিকশা চালকের লা.শ উদ্ধার

এমপি থাকি আর না থাকি শেখ হাসিনার হাতিয়ার হিসেবে আপনাদের পাশে থাকবো: এমপি খোকা

স্টাফ রিপোর্টার
  • Update Time : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৮৭ Time View

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা এমপি বলেছেন, সোনারগাঁয়ে বিগত দশ বছরে আমি কাউকে মিথ্যা আশ্বাস দেইনি, আমি বাস্তবতায় বিশ্বাস করি, আমি নোয়াগাঁও ইউনিয়নের মান্দার পাড়া ব্রীজ নির্মাণ করেছি, পরমেশ্বরদী থেকে ধন্দিবাজার পর্যন্ত রাস্তা করে দিয়েছি।

তিনি বলেন, এ এলাকায় আরো কিছু কাজের চাহিদা আছে সেগুলো ১/২ মাসের মধ্যে সম্পন্ন করা হবে। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আগামীতে এমপি থাকি আর না থাকি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতিয়ার হিসেবে আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ।

সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে বারদী ইউনিয়নের মান্দার পাড়া ব্রীজ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নারায়ণগঞ্জ জেলা এলজিইডি নির্বাহী প্রকৌশলী শেখ তাজুল ইসলাম তুহিনের সভাপতিত্বে ও বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া, উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ান-উল ইসলাম, সোনারগাঁ উপজেলা এলজিইডি প্রকৌশলী আরজুরুল হক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, সোনারগাঁ থানার তদন্ত কর্মকর্তা আহসান উল্লাহ, নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টি সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য আবু নাইম ইকবাল, নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামসুল আলম সামসু, জেলা জাতীয় পার্টি যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান বাবু, জেলা জাতীয় পার্টি যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ রায়হান জয়।

এছাড়াও উপস্থিত ছিলেন, নোয়াগাঁও ইউনিয়ন জাতীয় পার্টি আহবায়ক ও সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব দেওয়ানউদ্দিন চুন্নু, নোয়াগাঁও ইউনিয়ন জাতীয় পার্টির সদস্য-সচিব সাইদুর রহমান সবুর, জামপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ও জামপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোতালেব হোসেন, সোনারগাঁ উপজেলা জাতীয় মহিলা পার্টির আহবায়ক নাছিমা আক্তার পলি, জাতীয় মহিলা পার্টি উপজেলা সদস্য সচিব নারগিস আক্তার মেম্বার, রিয়াজ ফকির মেম্বার ও সাকিব মেম্বার প্রমূখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »