বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম :
২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণ: কেন্দ্রসচিবকে অব্যাাহতি সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে জ্বালানি বিক্রি: জরিমানা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ-লরি সংঘর্ষে আ.হ.ত ১ ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে এলাকাবাসীর ঐক্যবদ্ধ উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলে: অধ্যাপক মামুন মাহমুদ কন্টেইনার পোর্ট ও মার্কেট নির্মাণ কাজ বন্ধের দাবিতে নাসিক প্রশাসককে নাগরিক কমিটির চিঠি সিদ্ধিরগঞ্জে ১ হাজার ১২০ লিটার জ্বালানি তেল উদ্ধার আড়াইহাজারে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের বাড়িতে দু.র্ধ.র্ষ ডা.কা.তি সিদ্ধিরগঞ্জে গেম খেলার প্রলো.ভন দেখিয়ে দুই শিশুকে নি.পী.ড়ন: বৃদ্ধ গ্রে.প্তার সিদ্ধিরগঞ্জে সেলাইকর্মী হত্যা মামলার মূল আসামি গ্রেপ্তার ফতুল্লায় ঝুট নিয়ে বিএনপির দুই গ্রুপের সং.ঘ.র্ষের ঘটনায় যুবদল ও ছাত্রদলের ৩ নেতা গ্রেপ্তার

আওয়ামী লীগ দেশকে ভারতের অঙ্গরাজ্য বানাতে চায়: মাসুম বিল্লাহ

স্টাফ রিপোর্টার
  • Update Time : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
  • ১৪৪ Time View

ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেন, ওবায়দুল কাদেরের বক্তব্য প্রমাণ করে তারা আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানাতে চায়। অথচ বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ। লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে এদেশ স্বাধীন হয়েছে। এ দেশ স্বাধীন করতে লাখো মা-বোন তাদের ইজ্জত হারাতে হয়েছে। আত্মত্যাগে ছিনিয়ে আনা স্বাধীনতা আজ আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকার জন্য ধ্বংস করবে এটি এদেশের মানুষ বরদাশত করবে না। মানুষ স্বাধীনতা রক্ষায় প্রয়োজনে আবার রাজপথে নেমে আসবে।

রবিবার (৮ অক্টোবর) বাদ মাগরিব ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর-এর মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। সেক্রেটারি সুলতান মাহমুদের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, নগর আমেলার সহ-সভাপতি মাও. হাবীবুল্লাহ হাবিব, মো. নুর হোসেন, জয়েন্ট সেক্রেটারি ডা. সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাও. শামসুল আলম, অর্থ সম্পাদক ইসমাইল হোসেন প্রমুখ নেতৃবৃন্দ।

তিনি আরও বলেন, ওবায়দুল কাদেরে বক্তব্য সুস্পষ্ট রাষ্ট্রদ্রোহিতার শামিল। আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় আসলে দেশ ধ্বংস করে ফেলবে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। মানুষের বাকস্বাধীনতার টুটি চেপে ধরবে। ওবায়দুল কাদের বলছেন, তলে তলে সমঝোতা হয়ে গেছে। আমি বলি তলে তলে আওয়ামী লীগের বিরুদ্ধে দেশের জনগণ সরকারের পতন আন্দোলনে তৈরি হয়ে গেছে।

মাসুম বিল্লাহ বলেন, জাতীয় সরকারের অধীনে দ্বাদশ জাতীয় নির্বাচনের দাবিতে রাজপথ ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠছে। সঙ্কট আরো ঘুণিভূত হচ্ছে। সরকার সংবিধানের দোহাই দিয়ে বিগত ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনের ন্যায় কলঙ্কিত নির্বাচনী বৈতরণী পার হতে চায়। কিন্তু তা জনগণ হতে দিবে না।

সভা শেষে কর্মী মানে উন্নীত দায়িত্বশীলদেরকে কর্মী সনদপত্র প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »