বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
৪-৫ বছরের মধ্যে সড়ক-সেতুতে ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করার পরিকল্পনা: নৌপরিবহন মন্ত্রী সোনারগাঁয়ে বিএনপির দুই গ্রুপের মা.রা.মা.রি : দ্রুত আসামিদের গ্রেপ্তারের দাবি সংবাদ সম্মেলনে ইয়া.বা’র বিনিময়ে ডেকে এনে গু.লি ও ছু.রিকা.ঘাতে হ.ত্যা: গ্রেপ্তার ৩ এই সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে : জামায়াতে আমীর এ দেশের মানুষ তাকে ছক্কা মেরে সীমানার বাহিরে ফেলে দিয়েছে: মামুনুল হক হঠাৎ ভূমি অফিস পরিদর্শনে প্রতিমন্ত্রী : কর্মকর্তাদের আগাম হাজিরায় ক্ষো.ভ সিদ্ধিরগঞ্জে পরিবহন শ্রমিক সজীব হ.ত্যা: বাবা-ছেলে গ্রেপ্তার নগর পার্কে ব.ন্দু.ক হাতে মা.স্তা.নি : দুই তরুণ আটক বন্দরে বুলবুল হ.ত্যা: সিফাত বাহিনীর প্রধানসহ ৯ জন গ্রেফতার বন্দরে বুলবুল হ.ত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ : তীব্র যানজট

সমবায় সমিতির ১৫ কোটি টাকা নিয়ে উধাও

স্টাফ রিপোর্টার
  • Update Time : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
  • ১৮৫ Time View

রূপগঞ্জে মায়ের ছায়া নামক সমবায় সমিতির ১৫ কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ পাওয়া গেছে ওই সমিতির ব্যবস্থাপনা পরিচালক নিপু দাসের বিরুদ্ধে।

এ ঘটনায় মায়ের ছায়া সমবায় সমিতির পরিচালকগণ মো. বাদল মিয়া (৪০), মো. হোসেন মিয়া (৪০), মো. সোহেল মিয়া (৩৫), মো. মামুন মিয়া (৩৬) বাদী হয়ে মায়ের ছায়া সমবায় সমিতির ব্যবস্থাপনা পরিচালক নিপু দাস ও তার সহযোগি নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার গঙ্গাকুল আমিন আবাসিক এলাকার শিবু ওরফে শিধু দাস (৬০), দিলিপ (৪৫), অপু (৩০), লতা (২৫), সুবাস (৪০), পুজা দাস ও রূপগঞ্জ থানার মুড়াপাড়া এলাকার মিঠুন চন্দ্র দাসকে (৪০) আসামি করে রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ ও নারায়ণগঞ্জ আদালতে মামলা দায়ের করেন। মামলা নং-৩০৯/২০২৩। নিপু দাস বন্দর থানার গঙ্গাকুল আমিন আবাসিক এলাকার শিধু চন্দ্র দাসের ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২০১৩ সালে মো. বাদল মিয়া, হোসেন মিয়া, সোহেল মিয়া, মামুন মিয়া ও নিপু দাসহ ৫ জন মিলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমবায় অধিদপ্তর কর্তৃক মায়ের ছায়া নামের একটি সমবায় সমিতি লিমিটেড অনুমোদন নেয়। স্মারক নং- ০০৮৮-২০১৩। রেজুরেশনের মাধ্যমে ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে তারা এ সমবায় সমিতি পরিচালনা করে আসছে। এ সমিতিতে বর্তমানে ২ হাজারেরও বেশি গ্রাহক লেনদেন করে আসছে। এমতাবস্থায় নিপু দাস ও তার সহযোগিরা মিলে সমবায় সমিতি ২০ হাজার গ্রাহকের সঞ্চয়কৃত টাকা ও বন্দর উপজেলার বন্দর জেনারেল হাসপাতালেরসহ ১৫ কোটিরও বেশি নগদ টাকা নিয়ে পালিয়ে যায়। বতর্মানে তারা আত্মগোপনে রয়েছে।

এ বিষয়ে জানতে অভিযুক্ত নিপু দাস ও তার সহযোগীদের বাড়ি ও মুঠোফোনে যোগাযোগ করে তাদেরকে পাওয়া যায়নি।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এএফএম সায়েদ বলেন, মায়ের ছায়া সমবায় সমিতি লিমিটেডের অভিযুক্ত ব্যবস্থাপনা পরিচালকদের বিরুদ্ধে একাধিক অভিযোগ পেয়েছি। তদন্ত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »