রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের তিনজনের সলিল সমাধি মদনপুরে গ্যাস লিকেজ থেকে বি.স্ফোর.ণ: দ.গ্ধ ৫ ড্রাম ট্রাকের চা.পা.য় ফতুল্লার ছাত্রদল ও যুবদল নেতা নি.হ.ত রূপগঞ্জে মেঘনার পানি শোধনাগার: প্রতিদিন ৫০ কোটি লিটার পানি পাবে ঢাকাবাসী দিগুবাবুর বাজারে পলিথিনবিরোধী অভিযান: ৬১৩ কেজি জ.ব্দ: জরিমানা নারায়ণগঞ্জের এক নম্বর গড.ফাদার আইভীকে মুক্তি দেওয়া হয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারীর লাইনের তার কাটতে গিয়ে আটক জনি, মিমাংসা করতে চাপ দেয় বিএনপি নেতা সাবেক মেয়র আইভীর বাড়ির সামনে পুলিশের নজরদারি: সিসি ক্যামেরা স্থাপন ফতুল্লায় যুবদল কর্মীদের হাম.লার শিকার বিএনপি নেতা অকিল ভূঁইয়া কারাগার থেকে জামিনে মুক্ত আইভি

সতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন উপজেলা চেয়ারম্যান শাহজাহান ভূঁইয়া

স্টাফ রিপোর্টার
  • Update Time : সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ৩০৬ Time View

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভূঁইয়া। এজন্য তিনি নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ হতে পদত্যাগ করেছেন। সোমবার (২৭ নভেম্বর) দুপুরে স্থানীয় সরকার বিভাগের সচিবের বরাবর নিজের পদত্যাগ পত্র জমা দেন তিনি।

সেখানে তিনি উল্লেখ করেন, নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছি। আমি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার সিদ্ধান্ত নেওয়ায় আমি উক্ত পদ হতে স্বেচ্ছায় পদত্যাগ করতে ইচ্ছুক।

এমতাবস্থায়, আমাকে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ হতে পদত্যাগপত্র গ্রহণপূর্বক পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সবিনয় অনুরোধ করছি।

বিষয়টি স্বীকার করে শাহজাহান ভূঁইয়া বলেন, আমি নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিতে দলীয় মনোনয়ন কিনেছিলাম। কিন্তু দল আমাকে মনোনয়ন দেয়নি। তবে স্বতন্ত্র প্রার্থীদের জন্য নির্বাচনের দ্বার উন্মুক্ত রেখেছে দল। এজন্য আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে চাই।

উল্লেখ্য, নারায়ণগঞ্জ-৫ (রূপগঞ্জ) আসনে আওয়ামীলীগের মনোননয়ন পেয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী গাজী গোলাম দস্তগীর। তিনি এ আসনে টানা তিনবারের সংসদ সদস্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »