বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পার্কিং করা বাসে আ.গু.ন : ২৮ জনের বিরুদ্ধে মামলা রূপগঞ্জে পাউবো কর্মকর্তার বিরুদ্ধে দু.র্নী.তির অভিযোগ : প্রকল্প পরিদর্শনে দুদক চাঁ.দা.বা.জির মামলায় গ্রেপ্তার কৃষক দল নেতা ফয়সাল দল থেকে বহিষ্কার ২০ লাখ টাকা চাঁ.দা চাওয়ায় মহানগর কৃষকদল নেতা গ্রেফতার সরকারের এক ইঞ্চি জমিও অবৈধ দখলে থাকতে দেওয়া হবে না: ভূমি প্রতিমন্ত্রী বন্দরে পুকুরে কুমির : উদ্ধারে হিমশিম বন বিভাগ সিদ্ধিরগঞ্জে অটোরিকশার গ্যারেজে মধ্যরাতে ম্যাজিস্ট্রেটের অভিযান: ৪ লাখ টাকা জরিমানা সিদ্ধিরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাছের পোনা অবমুক্ত সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতিসহ ৪ জন গ্রেপ্তার ৪-৫ বছরের মধ্যে সড়ক-সেতুতে ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করার পরিকল্পনা: নৌপরিবহন মন্ত্রী

রূপগঞ্জে বিস্ফোরণের ঘটনায় সোনা মিয়র পর এবার বাবা ও মেয়ের মৃত্যু

রূপগঞ্জ প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
  • ১৯৭ Time View

রূপগঞ্জের আউখাবো বাজার এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন নাম- মেয়ে মোছা. শাহেরা আক্তার (২৪) ও পিতা আলী আহমেদের (৬৫)। এ নিয়ে ওই দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হলো।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে বুধবার (৮ নভেম্বর) রাত সারে ৮টার দিকে শাহেরা ও দিবাগত রাত ১টার দিকে আলী আহমেদের মৃত্যু হয়।

বিস্ফোরণের ঘটনায় প্রথমে মৃত্যু হয় মো. সোনা মিয়ার।

বিষয়টি নিশ্চিত করেছেন, শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মোহাম্মদ তরিকুল ইসলাম।

তিনি জানান, গত ৪ নভেম্বর রূপগঞ্জে বিস্ফোরণে দগ্ধ একই পরিবার পাঁচ সদস্যকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়। চিকিৎসাধীন মোছা. হাসন বানু (৫৫) ও ওমর ফারুকের (১৮) অবস্থাও আশঙ্কাজনক।

এর আগে, শুক্রবার (৩ নভেম্বর) রাতে রূপগঞ্জের আউখাবো বাজার এলাকার একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে একই পরিবারের পাঁচজন দগ্ধ হন। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »