বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি নেতাকর্মীরা রাজপথে: রাজীব সিদ্ধিরগঞ্জে থানায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৯২ জনের বিরুদ্ধে মামলা সিদ্ধিরগঞ্জ থানা আ’লীগ সভাপতি মজিবুরের ঘনিষ্ঠ সহযোগী মজু আটক সনদ অর্জনই শিক্ষার একমাত্র উদ্দেশ্য নয়: ডিসি রায়হান কবির সিদ্ধিরগঞ্জে ডোবা থেকে বৃদ্ধের অর্ধ.গলি.ত মর.দেহ উদ্ধার চাঁ.দা.বা.জির অভিযোগে এমপি মান্নানের ছেলে সজিব আটক : দল থেকে বহি.ষ্কার ২০০ বছরের পুরাতন শ্মশানের উন্নয়ন কাজে আর বাধা নেই: নাসিক প্রশাসক আড়াইহাজারে ডাকা.তের হাম.লায় এসিল্যান্ডসহ আ.হ.ত ৬: বাড়িতে লুটপাট শীতলক্ষ্যায় গোসল করতে নেমে প্রাণ গেল মাদরাসাছাত্রের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি আন্ডারপাসের উপরে প্রাইভেটকারের ধাক্কায় শিশুর মৃ.ত্যু: বাবা-মাসহ আ.হ.ত ৫

রূপগঞ্জে ইউপি চেয়ারম্যান হত্যার রায়ের ৬ দিন পরই আসামী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
  • Update Time : বুধবার, ১৬ আগস্ট, ২০২৩
  • ১৯২ Time View

রায়ের মাত্র ৬ দিনের ব্যবধানে রূপগঞ্জে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আফতাব উদ্দিন হত্যাকাণ্ডের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী আবুল কালামকে গ্রেপ্তার করেছে র‌্যাব। রূপগঞ্জের দরিকান্দি ব্রীজ গাজী সেতু এলাকা থেকে মঙ্গলবার (১৫ আগস্ট) তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ৪৯ বছর বয়সী আবুল কালাম নারায়ণগঞ্জের রূপগঞ্জের ইছাখালী এলাকার হাসান ভূঁইয়ার ছেলে।

জানা গেছে, ২০০১ সালের ১৪ নভেম্বর ঢাকা থেকে বাড়ি ফেরার পথে রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আফতাব উদ্দিন আহমেদকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনার পরদিন ১৫ নভেম্বর নিহতের ছেলে সোহেল রানা ১৭ জনকে অভিযুক্ত করে রূপগঞ্জ থানায় হত্যা মামলা করেন। পরে তদন্ত শেষে ১৭ জনকেই আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে চলতি বছরের ৬ আগস্ট আবুল কালামসহ আরও এক ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে এ রায় দেন আদালত। একই সাথে ১৫ আসামিকে বেকসুর খালাস দেয়া হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে হত্যা মামলার যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত আসামী আবুল কালামকে ১৫ আগস্ট রূপগঞ্জের দরিকান্দি ব্রীজ গাজী সেতু এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। গ্রেপ্তারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »