বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বিনা চিকিৎসায় নির্ম.মভাবে খালেদা জিয়াকে হ.ত্যা করেছে শেখ হাসিনা: আজহারুল ইসলাম মান্নান জেলা আদালতের সামনের সড়কে ট্রাকের ধা.ক্কায় বিচারপ্রার্থী নি.হ.ত নারায়ণগঞ্জ-৩ আসনে প্রার্থিতা ফিরে পেলেন জেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল করিম অন্যের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে পাসপোর্টের চেষ্টা: রোহিঙ্গা যুবক গ্রেফ.তার জেলা কারাগারে অ.সুস্থ হয়ে হাসপাতালে আওয়ামী লীগ নেতার মৃ.ত্যু আদমজীতে গু.লিব.র্ষণের ঘটনায় আলোচিত সোহাগ ১০ মাস পর ইয়া.বাসহ গ্রে.প্তার সোনারগাঁও ভ্রমণে থাকার সেরা পছন্দ সোনারগাঁও রয়েল রিসোর্ট বাণিজ্য মেলায় হারিয়ে যাওয়া ৩ শিশু উদ্ধার: আশ্রয় সমাজসেবা অধিদপ্তরে সিদ্ধিরগঞ্জে মহাসড়কে ট্রাকের ধাক্কায় যুবক নি.হ.ত আকিজ সিমেন্ট কারখানায় বয়লার বি.স্ফো.র.ণ: দ.গ্ধ ৮ শ্রমিক

স্ত্রীর অনুরোধে বৃদ্ধাশ্রম নির্মাণের ঘোষণা দিলেন সেলিম ওসমান

স্টাফ রিপোর্টার
  • Update Time : বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২৫ Time View

স্ত্রীর অনুরোধে বৃদ্ধাশ্রম নির্মাণের ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান। এই উদ্যোগ বাস্তবায়ন হলে জীবনের শেষ বয়সে সেখানে থাকা, খাওয়া, চিকিৎসা নিয়ে চিন্তা করতে হবে না অসহায়দের।

সেলিম ওসমান জানান, ‘ বৃদ্ধাশ্রমটি নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় নির্মাণ করা হবে। ছেলেমেয়েরা বৃদ্ধ মা-বাবাকে রাখতে না চাইলেও আশ্রয় পাবে সেই বৃদ্ধাশ্রমে।’

গত জুন মাসে বন্দরের বাগবাড়ী এলাকায় এক ৯০ বছর বয়সী অজ্ঞাত নারীকে পান এলাকাবাসী। শরীরে দুর্গন্ধ, শরীরের বিভিন্ন স্থানে ঘাঁ হয়ে যাওয়ার ভয়ে এগিয়ে আসছিল না এলাকাবাসী। পরে আফজাল নামের এক ব্যক্তি পরিস্কার করে সেই নারীকে বন্ধর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অর্থের অভাবে উন্নত চিকিৎসা করাতে না পারার বিষয়টি সেলিম ওসমানের নজরে আসলে দায়িত্ব নেয় সেই বৃদ্ধার। স্ত্রীসহ সেলিম ওসমান ৭ সেপ্টেম্বর দুপুরে সেই বৃদ্ধাকে দেখতে যান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। যাওয়ার পূর্বে এক অনুষ্ঠানে অংশ নেন।

সেখানে সকলের সামনে সেলিম ওসমানের দৃষ্টি আকর্ষণ করে তাঁর স্ত্রী নাসরিন ওসমান একটি বৃদ্ধাশ্রম নির্মাণের অনুরোধ করেন।

তাতক্ষণিক কোন জবাব না দিলেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে সেলিম ওসমান জানান, ‘বৃদ্ধাশ্রম নির্মাণ করবেন তিনি। যেখানে ফেলে আসা মানুষদের থাকা, খাওয়া ও চিকিৎসার ব্যবস্থা থাকবে।’

ওই নারীকে দেখতে যাওয়ার সময় বিভিন্ন রকমের ফল নিয়ে গেছেন এই দম্পতি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেলিম ওসমান বলেন, ফেলে দেওয়া এই মা যতদিন বেঁচে থাকবে, ততদিন আমি তার পাশে আছি।

এ সময় উপস্থিত ছিলেন বন্দর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানু, বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসান উদ্দিন আহমেদ, কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »