বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি নেতাকর্মীরা রাজপথে: রাজীব সিদ্ধিরগঞ্জে থানায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৯২ জনের বিরুদ্ধে মামলা সিদ্ধিরগঞ্জ থানা আ’লীগ সভাপতি মজিবুরের ঘনিষ্ঠ সহযোগী মজু আটক সনদ অর্জনই শিক্ষার একমাত্র উদ্দেশ্য নয়: ডিসি রায়হান কবির সিদ্ধিরগঞ্জে ডোবা থেকে বৃদ্ধের অর্ধ.গলি.ত মর.দেহ উদ্ধার চাঁ.দা.বা.জির অভিযোগে এমপি মান্নানের ছেলে সজিব আটক : দল থেকে বহি.ষ্কার ২০০ বছরের পুরাতন শ্মশানের উন্নয়ন কাজে আর বাধা নেই: নাসিক প্রশাসক আড়াইহাজারে ডাকা.তের হাম.লায় এসিল্যান্ডসহ আ.হ.ত ৬: বাড়িতে লুটপাট শীতলক্ষ্যায় গোসল করতে নেমে প্রাণ গেল মাদরাসাছাত্রের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি আন্ডারপাসের উপরে প্রাইভেটকারের ধাক্কায় শিশুর মৃ.ত্যু: বাবা-মাসহ আ.হ.ত ৫

সিদ্ধিরগঞ্জে বেগম খালেদা জিয়া ও উসমান হাদীর জন্য দোয়া

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ২২২ Time View

সিদ্ধিরগঞ্জে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও দীর্ঘায়ু এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদীর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকালে নারায়ণগঞ্জ মহানগরীর সিদ্ধিরগঞ্জের জালকুড়ি উচ্চ বিদ্যালয়ের মাঠে ৯নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়।

নাসিক ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো: বাবুল প্রধানের সভাপতিত্বে এবং বিএনপি নেতা মাসুদুর রহমান মাসুদ, জাহাঙ্গীর হোসেনের সার্বিক তত্ত্বাবধানে উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁও) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আজহারুল ইসলাম মান্নান।

প্রধান অতিথির বক্তব্যে আজহারুল ইসলাম মান্নান বলেন, সাবেক তিন বারের প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের গনতন্ত্রের মা। আমাদের মা অসুস্থ্য হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আমাদের মায়ের সুস্থ্যতার জন্য আপনাদের সকলের কাছে দোয়া চাই। পাশাপাশি সন্ত্রাসীদের গুলিতে গুলিবিদ্ধ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় পরলোকগত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: মোশাররফ হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সদস্য ইমাম হোসেন বাদল, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুর রহমান বাবু, যুগ্ম আহ্বায়ক শাহীন আহম্মেদ, মহানগর কৃষক দলের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মাহমুদ ফয়সাল, মহানগর যুবদলের সদস্য আরমান, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রেদোয়ান হোসেন পাপ্পু, সিদ্ধিরগঞ্জ থানা কৃষক দলের আহ্বায়ক জসিম উদ্দিন, সদস্য সচিব সোহেল রহমানসহ প্রমূখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »