মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২ বন্দরে গ্যাস লিকেজে আ.গুন: দ.গ্ধ শিশুর মৃ.ত্যু: শ.ঙ্কায় বাবা-মা আমের ক্যারেটে ফেন.সিডি.লের বিকল্প ফেয়ার.ডিল: র‌্যাবের জালে ট্রাকসহ গ্রেপ্তার ১ তোলারাম কলেজে বক্তব্যকে কেন্দ্র করে ছাত্রদল-শিবির সং.ঘ.র্ষ : আ.হ.ত ৫ সিদ্ধিরগঞ্জে দিনমজুরকে আ.টকে ২ লাখ টাকা চাঁ.দা দাবি: ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৭

সিএস আরএস দেখে নিয়ে কম নেতা দিয়ে সংগঠন সাজান, শ্রমিক লীগকে শামীম ওসমান

স্টাফ রিপোর্টার
  • Update Time : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ১৮৫ Time View

নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমান বলেছেন, ওরা আবারও ষড়যন্ত্র করছে। এবার নির্বাচন নিয়ে নয়। জাতির পিতার কণ্যা বলেছেন যে উন্নয়ন নাকি অপরাধ হয়েছে। তাই থামিয়ে দিতে চাচ্ছে। পৃথিবীর এতো মন্দা থাকা অবস্থায়ও ২০৪১ সালের মধ্যে টপ ১০ টা দেশের মধ্যে যাবো। জাতীয় শ্রমিক লীগ এর ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা শ্রমিক লীগের আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা গুলো বলেন।

বৃহস্পতিবার ( ১২ অক্টোবর ) বিকেলে জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে জেলা শ্রমিক লীগের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শামীম ওসমান বলেন, এতো তেলবাজ, এতো নাটকবাজ চলে এসেছে আর ভালো লাগে না। আমি চিঠি লিখে বলেছিলাম আমাকে মনোনয়ন দিয়েন না। কারণ আমি এমপি না হলে কিছু হবে না। কিন্তু শেখ হাসিনা না এলে দেশ ধ্বংস হয়ে যাবে। এটা বড় যুদ্ধ। সারারাত ঘুমাই না, আমি সব খবর পাই। আমি জানি ওরা কোনো দিক দিয়ে এগোচ্ছে আর ওরাও জানে আমি কোনো দিক দিয়ে এগোচ্ছি। ফুল গাছ লাগালে ফুল পাবেন, ফল গাছ লাগালে ফল পাবেন, কাটা গাছ লাগালে কাটা পাবেন। শেখ হাসিনা এখন দেশের সম্পদ তাকে দরকার। তিনি ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হবে। নতুন প্রজন্মের লাভ হবে।

শ্রমিক লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, সংগঠনটা গুছান। হাইব্রিড নিয়েন না, সিএস আরএস দেখে নিয়েন। কম নেতা দিয়ে সাজান, কিন্তু ভালো মতো সাজান।

নারায়ণগঞ্জ জেলা শ্রমিক লীগের আহবায়ক আবদুল কাদিরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বাবু চন্দন শীল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, বন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন প্রধান, জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক এম এ রাসেল, জেলা যুবলীগ নেতা এহসানুল হক নিপু, জেলা শ্রমিক লীগের সদস্য সচিব কামাল হোসেন। এছাড়াও নারায়ণগঞ্জ জেলা শ্রমিক লীগের আওতাধীন বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »