রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের তিনজনের সলিল সমাধি মদনপুরে গ্যাস লিকেজ থেকে বি.স্ফোর.ণ: দ.গ্ধ ৫ ড্রাম ট্রাকের চা.পা.য় ফতুল্লার ছাত্রদল ও যুবদল নেতা নি.হ.ত রূপগঞ্জে মেঘনার পানি শোধনাগার: প্রতিদিন ৫০ কোটি লিটার পানি পাবে ঢাকাবাসী দিগুবাবুর বাজারে পলিথিনবিরোধী অভিযান: ৬১৩ কেজি জ.ব্দ: জরিমানা নারায়ণগঞ্জের এক নম্বর গড.ফাদার আইভীকে মুক্তি দেওয়া হয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারীর লাইনের তার কাটতে গিয়ে আটক জনি, মিমাংসা করতে চাপ দেয় বিএনপি নেতা সাবেক মেয়র আইভীর বাড়ির সামনে পুলিশের নজরদারি: সিসি ক্যামেরা স্থাপন ফতুল্লায় যুবদল কর্মীদের হাম.লার শিকার বিএনপি নেতা অকিল ভূঁইয়া কারাগার থেকে জামিনে মুক্ত আইভি

বড়দিন উপলক্ষে খ্রীস্টান সম্প্রদায়ের সাথে মেয়র আইভীর শুভেচ্ছা বিনিময়

স্টাফ রিপোর্টার
  • Update Time : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ৫৮৯ Time View

খ্রিষ্টধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে খ্রীস্টান সম্প্রদায়ের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। রবিবার (২৪ ডিসেম্বর) বিকালে নগরভবনে মেয়রের সাথে সাক্ষাৎ করেন সিটি এলাকায় অবস্থিত দুটি গীর্জার প্রতিনিধিরা। এসময় মেয়রকে বড়দিনের কেক উপহার দেন তারা।

সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী দুটি গীর্জায় ১ লক্ষ টাকা অনুদান ও মেয়রের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার প্রদান করেন।

সিটি মেয়র খ্রীস্টান সম্প্রদায়ের সকলকে বড় দিনের শুভেচ্ছা জানিয়ে বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ। প্রতি বছরের ন্যায় এ বছরও নারায়ণগঞ্জে নির্বিঘ্নে নিরাপদে সবাই বড়দিনের উৎসব পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। সকল ভেদাভেদ ভুলে মানুষের সেবায় কাজ করার জন্য সবাইকে আহবান জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন, সাধু পৌলের গির্জার ফাদার ইলিয়াস হেনড্রম, সেক্রেটারী পিন্টু পলিকাপ পিউরিফিকেশন, ট্রেজারার আগষ্টিন অমল গোলদার এবং ব্যাপ্টিষ্ট চার্চের ফাদার ডেভিড দিলীপ সরকার, সেক্রেটারী ফ্রান্সিলিয়া গমেজ, সহকারী ফাদার সৌরভ দেউড়ী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »