বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বিনা চিকিৎসায় নির্ম.মভাবে খালেদা জিয়াকে হ.ত্যা করেছে শেখ হাসিনা: আজহারুল ইসলাম মান্নান জেলা আদালতের সামনের সড়কে ট্রাকের ধা.ক্কায় বিচারপ্রার্থী নি.হ.ত নারায়ণগঞ্জ-৩ আসনে প্রার্থিতা ফিরে পেলেন জেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল করিম অন্যের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে পাসপোর্টের চেষ্টা: রোহিঙ্গা যুবক গ্রেফ.তার জেলা কারাগারে অ.সুস্থ হয়ে হাসপাতালে আওয়ামী লীগ নেতার মৃ.ত্যু আদমজীতে গু.লিব.র্ষণের ঘটনায় আলোচিত সোহাগ ১০ মাস পর ইয়া.বাসহ গ্রে.প্তার সোনারগাঁও ভ্রমণে থাকার সেরা পছন্দ সোনারগাঁও রয়েল রিসোর্ট বাণিজ্য মেলায় হারিয়ে যাওয়া ৩ শিশু উদ্ধার: আশ্রয় সমাজসেবা অধিদপ্তরে সিদ্ধিরগঞ্জে মহাসড়কে ট্রাকের ধাক্কায় যুবক নি.হ.ত আকিজ সিমেন্ট কারখানায় বয়লার বি.স্ফো.র.ণ: দ.গ্ধ ৮ শ্রমিক

পাঁচ মামলা মাথায় নিয়েও নেতাকর্মীদের নিয়ে রাজপথে টিপুর বিক্ষোভ

স্টাফ রিপোর্টার
  • Update Time : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
  • ১০৬ Time View

গত ২৮ তারিখ বিএনপির মহাসমাবেশ পন্ড হওয়ার পরদিন সারা দেশে হরতাল ঘোষণা করে দলটি। এর একদিন পরে টানা ৭২ ঘন্টা অর্থাৎ ৩দিনের সর্বাত্তক অবরোধে ঘোষণা আসে। যা পালন করতে গিয়ে ৫টি মামলার আসামী হতে হয় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুকে। কেননা প্রতিটি কর্মসূচিতেই নেতাকর্মীদের নিয়ে রাজপথে ছিলেন বিএনপির এই নেতা।

আজ বৃহস্পতিবার (২ নভেম্বর) ছিলো সর্বাত্তক অবরোধ কর্মসূচির শেষ দিন। শেষ দিনে ৫টি মামলা মাথায় নিয়েও নারায়ণগঞ্জ শহরে নেতাকর্মীদের নিয়ে বিক্ষোভ মিছিল করেছে মহানগর বিএনপির এই সদস্য সচিব।

বৃহস্পতিবার দুপুরে নগরীর বঙ্গবন্ধু সড়ক, কালির বাজার এলাকায় মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেছে নেতাকর্মীরা। এময় সরকার বিরোধী নানান স্লোগান দেয় তারা।

এর আগে, বুধবার নগরীর নিতাইগঞ্জ থেকে ডিআইটি পর্যন্ত নেতাকর্মীদের নিয়ে বিক্ষোভ মিছিল করেন মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু।

মঙ্গলবার সর্বাত্তক অবরোধ কর্মসূচির প্রথম দিনে সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বেই বিক্ষোভ মিছিল করে নেতাকর্মীরা।

আর এর আগে, গত ২৯ অক্টোবর দেশব্যাপি হরতালের দিনেও সরব অস্থানে ছিলেন এড. আবু আল ইউসুফ খান টিপু।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »