বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনাম :
জেল খাটার অভিজ্ঞতা নিতে ফতুল্লায় শিশু হ.ত্যা: গ্রে.প্তার ৬ কিশোর গভীর নলকূপের ওপর নাসিকের কর ধার্য: বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন বিদ্যুৎ উৎপাদনের পরেই ব্যক্তিখাতের শিল্প কারখানায় বিতরণ করা হয়: বস্ত্র ও পার্ট মন্ত্রী সিদ্ধিরগঞ্জ থানায় কর্মরত পুলিশ কর্মকর্তার হার্ট অ্যা.টাকে মৃ.ত্যু ব্যানারে ছবি না থাকায় সিদ্ধিরগঞ্জে পরীক্ষার হলের সামনে বিএনপির দু’পক্ষের হাতা.হাতি সিদ্ধিরগঞ্জে ৯ মামলার আসামি ও শামীম ওসমানের সহযোগী সিরাজ মন্ডল গ্রেফতার সোনারগাঁওয়ে পুরোনো প্রশ্নে পরীক্ষার ঘটনায় ১১ শিক্ষককে অব্যাহতি বেসরকারি ক্লিনিকে রোগী নেওয়ার ফাঁদ: ৪ দালাল আটক ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণ: কেন্দ্রসচিবকে অব্যাাহতি সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে জ্বালানি বিক্রি: জরিমানা

নূর হোসেনের ভাই বৈষম্য বিরোধী ৮ মামলার আসামি নূর ছালাম গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৭ Time View

সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনের ভাই নূর ছালাম ওরফ বোবা ডাকাত (৬০)-কে গ্রেফতার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে সিদ্ধিরগঞ্জের মাদানীনগর নুরবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে দুইটি বৈষম্য বিরোধী হত্যাসহ মোট ৮টি মামলা রয়েছে বলে জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মহাম্মদ আব্দুল বারিক। মঙ্গলবার বিকেলে নূর ছালামকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মহাম্মদ আব্দুল বারিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে থানা এলাকার নুরবাগ এলাকা থেকে ৮টি মামলার পলাতক আসামি নূর সালামকে পুলিশের একটি দল গ্রেফতার করে।

সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় ২০২৪ সালের ২১ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে নিহত কিশোর মো. ছায়েদুল হত্যার ঘটনায় তার বোন রেহেনা বেগমের দায়ের করা মামলার এজহারভূক্ত আসামী নূর ছালাম ওরফ বোবা ডাকাত।

গ্রেপ্তারকৃত নূর ছালাম ওরফ বোবা ডাকাত সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনের ভাই এবং নাসিক ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক শাহ জালাল বাদলের বাবা। ক্ষমতার দাপটে এলাকায় ভূমিদস্যুতার ব্যাপক রামরাজত্ব কায়েম করেছিল। যার কারণে এলাকার মানুষ তাকে বোবা ডাকাত হিসেবে আখ্যা দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »