মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে অটোরিকশার গ্যারেজে মধ্যরাতে ম্যাজিস্ট্রেটের অভিযান: ৪ লাখ টাকা জরিমানা সিদ্ধিরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাছের পোনা অবমুক্ত সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতিসহ ৪ জন গ্রেপ্তার ৪-৫ বছরের মধ্যে সড়ক-সেতুতে ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করার পরিকল্পনা: নৌপরিবহন মন্ত্রী সোনারগাঁয়ে বিএনপির দুই গ্রুপের মা.রা.মা.রি : দ্রুত আসামিদের গ্রেপ্তারের দাবি সংবাদ সম্মেলনে ইয়া.বা’র বিনিময়ে ডেকে এনে গু.লি ও ছু.রিকা.ঘাতে হ.ত্যা: গ্রেপ্তার ৩ এই সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে : জামায়াতে আমীর এ দেশের মানুষ তাকে ছক্কা মেরে সীমানার বাহিরে ফেলে দিয়েছে: মামুনুল হক হঠাৎ ভূমি অফিস পরিদর্শনে প্রতিমন্ত্রী : কর্মকর্তাদের আগাম হাজিরায় ক্ষো.ভ সিদ্ধিরগঞ্জে পরিবহন শ্রমিক সজীব হ.ত্যা: বাবা-ছেলে গ্রেপ্তার

নাশকতার মামলায় ফের রিমান্ডে টিপু

স্টাফ রিপোর্টার
  • Update Time : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
  • ৫২০ Time View

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু’র ১দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার ( ১৪ নভেম্বর ) সিদ্ধিরগঞ্জে সড়ক অবরোধ করে অগ্নিসংযোগ করার ঘটনার মামলায়, নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামসাদ বেগমের আদালতে পুলিশ ৭দিনের রিমান্ডের আবেদন করলে আদালত শুনানি শেষে ১দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ সময় এড. আবু আল ইউসুফ খান টিপু’র আইনজীবী জামিনের আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করেন।

তথ্যটি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক (ইনচার্জ) মো. আসাদুজ্জামান আসাদ। তিনি বলেন, সিদ্ধিরগঞ্জ থানার একটি নাশকতার মামলায় এড. টিপুর একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ইতোমধ্যে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

একই মামলায় অন্যান্য আসামিরা হলেন- নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াস উদ্দিন (প্রধান আসামি), জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খান, মহানগর ছাত্রদলের সভাপতি রাকিবুর রহমান সাগর, সাধারণ সম্পাদক রাইদ ইশতিয়াক শিকদার, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম ও সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সভাপতি একে হীরাসহ ৬৮ জনকে এজাহারনামীয় আসামি করা হয়েছে।

উল্লেখ্য, সিদ্ধিরগঞ্জে সড়ক অবরোধ করে অগ্নিসংযোগ করার ঘটনায় গত (৩১ অক্টোবর) দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন বাদী হয়ে নাশকতার অভিযোগে বিএনপির ৬৮ নেতাকর্মীকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »