বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম :
৪-৫ বছরের মধ্যে সড়ক-সেতুতে ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করার পরিকল্পনা: নৌপরিবহন মন্ত্রী সোনারগাঁয়ে বিএনপির দুই গ্রুপের মা.রা.মা.রি : দ্রুত আসামিদের গ্রেপ্তারের দাবি সংবাদ সম্মেলনে ইয়া.বা’র বিনিময়ে ডেকে এনে গু.লি ও ছু.রিকা.ঘাতে হ.ত্যা: গ্রেপ্তার ৩ এই সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে : জামায়াতে আমীর এ দেশের মানুষ তাকে ছক্কা মেরে সীমানার বাহিরে ফেলে দিয়েছে: মামুনুল হক হঠাৎ ভূমি অফিস পরিদর্শনে প্রতিমন্ত্রী : কর্মকর্তাদের আগাম হাজিরায় ক্ষো.ভ সিদ্ধিরগঞ্জে পরিবহন শ্রমিক সজীব হ.ত্যা: বাবা-ছেলে গ্রেপ্তার নগর পার্কে ব.ন্দু.ক হাতে মা.স্তা.নি : দুই তরুণ আটক বন্দরে বুলবুল হ.ত্যা: সিফাত বাহিনীর প্রধানসহ ৯ জন গ্রেফতার বন্দরে বুলবুল হ.ত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ : তীব্র যানজট

শেখ হাসিনা পদ্মা সেতু বানায় আর খালেদা জিয়া মানুষ পুড়ে: আনোয়ার

স্টাফ রিপোর্টার
  • Update Time : শনিবার, ১১ নভেম্বর, ২০২৩
  • ২৪১ Time View

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন বলেছেন, যুব সমাজকে দমিয়ে দিতেই শেখ ফজলুল হক মনিকে ১৫ আগস্ট হত্যা করেছিলো। সে নেপথ্যের নায়ক ছিলে জিয়াউর রহমান। জাতির জনককে হত্যা করে গোলাম আজম নেতৃত্বে দেশতে চালানোর পরিকল্পনা করলো। তারা দেশকে নৎশাত করেছেন। ক্ষমতায় এসে রাতের আধারে অনেক মুক্তিযোদ্ধাকে হত্যা করেছেন। কিন্তু জাতির পিতার কন্যা তার বিপরীতে অবস্থান নিয়ে মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রিয় সম্মানের চূড়ায় নিয়ে গেছে।

বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আহম্মদ আলী রেজা উজ্জলের সভাপতিত্বে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শনিবার (১১ নভেম্বর) সকালে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে এই অনুষ্ঠান অিনুষ্ঠিত হয়।

আনোয়ার হোসেন আরো বলেন, শেখ হাসিনা পদ্মা সেতু বানায় আর খালেদা জিয়া মানুষ পুড়ে। শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের সম্মান দেয় আর তারা রাজাকারদের এমপি মন্ত্রী বানায়। এ হলো তাদের বৈশিষ্ট্য। আমরা ঘরে ঘরে গিয়ে পুনরায় শেখ হাসিনাকে ক্ষমতায় আনবো।

মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আহম্মদ আলী রেজা উজ্জ্বল এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, জেলা যুবলীগ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য এড আনিসুর রহমান দিপু, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবীব, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জি এম আরাফাত, নাসিক ৭নং ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান খান রিপন, ১৭নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মামুন ভূঁইয়া, স্বেচ্ছাসেবক লীগ নেতা কায়কোবাদ রুবেল, জামির হোসেন রনি সহ অসংখ্য নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »