বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনাম :
৪-৫ বছরের মধ্যে সড়ক-সেতুতে ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করার পরিকল্পনা: নৌপরিবহন মন্ত্রী সোনারগাঁয়ে বিএনপির দুই গ্রুপের মা.রা.মা.রি : দ্রুত আসামিদের গ্রেপ্তারের দাবি সংবাদ সম্মেলনে ইয়া.বা’র বিনিময়ে ডেকে এনে গু.লি ও ছু.রিকা.ঘাতে হ.ত্যা: গ্রেপ্তার ৩ এই সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে : জামায়াতে আমীর এ দেশের মানুষ তাকে ছক্কা মেরে সীমানার বাহিরে ফেলে দিয়েছে: মামুনুল হক হঠাৎ ভূমি অফিস পরিদর্শনে প্রতিমন্ত্রী : কর্মকর্তাদের আগাম হাজিরায় ক্ষো.ভ সিদ্ধিরগঞ্জে পরিবহন শ্রমিক সজীব হ.ত্যা: বাবা-ছেলে গ্রেপ্তার নগর পার্কে ব.ন্দু.ক হাতে মা.স্তা.নি : দুই তরুণ আটক বন্দরে বুলবুল হ.ত্যা: সিফাত বাহিনীর প্রধানসহ ৯ জন গ্রেফতার বন্দরে বুলবুল হ.ত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ : তীব্র যানজট

শীতলক্ষ্যা নদী থেকে ২ শিশুর মৃতদেহ উদ্ধার

বন্দর প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ১৯৩ Time View

বন্দরে শীতলক্ষ্যা নদী থেকে বিল্লাল (৮) ও ইসমাইল (৮) নামে দুই শিশুর লাশ করা হয়েছে। সোমবার (২৮ আগস্ট) সকালে শীতলক্ষ্যা নদীর বন্দর থানার ময়মনসিংহ পট্টি এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

এরআগে গতকাল রোববার (২৭ আগষ্ট) সকাল থেকেই তারা নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজি করেও তাদের কোথাও পাওয়া যায়নি। সোমবার সকালে এক শিশুর মরদেহ নদীতে ভেসে উঠলে স্থানীয়রা নৌপুলিশে খবর দেন।খবর পেয়ে সকাল সাড়ে ৭টার দিকে শিশুর মরদেহটি উদ্ধার করে নৌপুলিশ নিখোঁজ অপর শিশুর সন্ধানের বিষয়ে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে অপর শিশুর মরদেহ উদ্ধার করে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করেন।

নিহত বিল্লাল বন্দরের কাজীবাড়ি এলাকার ইকবাল কাজীর বাড়ির ভাড়াটিয়া বাবুল কাজী এবং ইসমাইল পাশের বাড়ির বাদল কাজীর বাড়ির ভাড়াটিয়া আলাউদ্দিন মাঝির ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর নৌ থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. শহীদুল হক।

বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, শীতলক্ষ্যা নদী থেকে দুই শিশুর মরদেহ উদ্ধারের ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »