শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জেল খাটার অভিজ্ঞতা নিতে ফতুল্লায় শিশু হ.ত্যা: গ্রে.প্তার ৬ কিশোর গভীর নলকূপের ওপর নাসিকের কর ধার্য: বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন বিদ্যুৎ উৎপাদনের পরেই ব্যক্তিখাতের শিল্প কারখানায় বিতরণ করা হয়: বস্ত্র ও পার্ট মন্ত্রী সিদ্ধিরগঞ্জ থানায় কর্মরত পুলিশ কর্মকর্তার হার্ট অ্যা.টাকে মৃ.ত্যু ব্যানারে ছবি না থাকায় সিদ্ধিরগঞ্জে পরীক্ষার হলের সামনে বিএনপির দু’পক্ষের হাতা.হাতি সিদ্ধিরগঞ্জে ৯ মামলার আসামি ও শামীম ওসমানের সহযোগী সিরাজ মন্ডল গ্রেফতার সোনারগাঁওয়ে পুরোনো প্রশ্নে পরীক্ষার ঘটনায় ১১ শিক্ষককে অব্যাহতি বেসরকারি ক্লিনিকে রোগী নেওয়ার ফাঁদ: ৪ দালাল আটক ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণ: কেন্দ্রসচিবকে অব্যাাহতি সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে জ্বালানি বিক্রি: জরিমানা

মিষ্টি খাওয়ার টাকা না পেয়ে সন্ত্রাসী হামলায় ৩ জন জখমের ঘটনায় গ্রেপ্তার ২

বন্দর প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৭৫ Time View

বন্দরে মিষ্টি খাওয়ার টাকা না পেয়ে সন্ত্রাসী হামলায় একই পরিবারের ৩ জনকে জখমের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। এ ব্যাপারে আহত দিনমজুর মাছুম মিয়া বাদী হয়ে বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে ৬ জনের নাম উল্লেখ্য করে বন্দর থানায় এ মামলা দায়ের করে। এদিকে কামতাল তদন্ত কেন্দ্র পুলিশের উপ-পরিদর্শক আলী ইসলামসহ সঙ্গীয় র্ফোস মামলা দায়েরের ওই দিন দুপুরে বন্দর উপজেলার কামতাল ও ফুলহর এলাকায় অভিযান চালিয়ে সন্ত্রাসী জাহাঙ্গীর (৩০) ও আমান উল্ল্যাহ (৪০) নামে দুই হামলাকারিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।

যার মামলা নং ৪১ (৯)২৩। পরে গ্রেপ্তারকৃতদের উল্লেখিত মামলায় বুধবার বিকেলে আদালতে প্রেরণ করেছে। এর আগে মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকালে বন্দর উপজেলার কামতাল এলাকায় ওই সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে।

মামলার বাদী সূত্রে জানাগেছে, বন্দর উপজেলার কামতাল এলাকার মৃত আব্দুল হাই মিয়ার দিনমজুর ছেলে মাছুম মিয়া অনেক কষ্টের মাধ্যামে গত ২ বছর পূর্বে সিদ্ধিরগঞ্জ থানার আঁটিগ্রামস্থ মাইছাপাড়া এলাকার মাজেদা বেগমের নিকট থেকে ৩ শতাংশ জায়গা ক্রয় করে। জায়গা ক্রয় করার পর থেকে একই উপজেলার ফুলহর এলাকার হবু মিয়ার ছেলে আমান উল্ল্যাহ কুপরামর্শে বিল্লাল হোসেন নিরিহ মাছুমের কাছ থেকে মিষ্টি খাওয়ার জন্য ২ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। এর ধারাবাহিকতায় মঙ্গলবার সকাল ৮টায় একই এলাকার মৃত জনব আলী ছেলে বিল্লাল হোসেনের কুপরামর্শে তার ছেলে স্থানীয় সন্ত্রাসী জাহাঙ্গীর নিরিহ মাছুমের বসত বাড়িতে অনাধিকার ভাবে প্রবেশ করে ২ লাখ টাকা চাঁদা দাবি করে।

এ ঘটনায় দিনমজুর মাছুম মিয়া চাঁদা দিতে অপরগতা প্রকাশ করলে ওই সময় চাঁদাবাজ জাহাঙ্গীর ও তার পিতা বিল্লাল হোসেন এবং অপর সন্ত্রাসী আমান উল্ল্যাহসহ অজ্ঞাত নামা ৩/৪ জন সন্ত্রাসী ক্ষিপ্ত হয়ে লোহার রড ও এসএস পাইপ দিয়ে এলাপাতারী মারধর করে রক্তাক্ত জখম করে। আহত মাছুমের চিৎকারের শব্দ পেয়ে তার বড় বোন হাসি বেগম (৪৫) ও তার স্ত্রী রুমা বেগম (২৫) তাকে বাঁচাতে এগিয়ে আসলে ওই সময় স্থানীয় সন্ত্রাসী জাহাঙ্গীর ও তার পিতা বিল্লাল হোসেন ও আমান উল্ল্যাহ হাসি বেগমকে হত্যার উদ্দেশ্যে চাপাতি দিয়ে মাথাসহ বিভিন্ন স্থানে এলাপাথারী ভাবে কুপিয়ে রক্তাক্ত জখম করে। এ ছাড়াও গ্রেপ্তারকৃত সন্ত্রাসী জাহাঙ্গীর স্ত্রী লাভলী বেগম ও বিল্লাল হোসেনর স্ত্রী পিয়ারা বেগম এবং আমান উল্ল্যাহ ছেলে রবিউল গৃহবধূ রুমা বেগমকে এলোপাতারী ভাবে মারধর করে শ্লীতাহানীসহ নিলাফুলা জখম করে ১টি মোবাইল সেট ও ৮ আনা ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »