শনিবার, ০২ মে ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
জেল খাটার অভিজ্ঞতা নিতে ফতুল্লায় শিশু হ.ত্যা: গ্রে.প্তার ৬ কিশোর গভীর নলকূপের ওপর নাসিকের কর ধার্য: বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন বিদ্যুৎ উৎপাদনের পরেই ব্যক্তিখাতের শিল্প কারখানায় বিতরণ করা হয়: বস্ত্র ও পার্ট মন্ত্রী সিদ্ধিরগঞ্জ থানায় কর্মরত পুলিশ কর্মকর্তার হার্ট অ্যা.টাকে মৃ.ত্যু ব্যানারে ছবি না থাকায় সিদ্ধিরগঞ্জে পরীক্ষার হলের সামনে বিএনপির দু’পক্ষের হাতা.হাতি সিদ্ধিরগঞ্জে ৯ মামলার আসামি ও শামীম ওসমানের সহযোগী সিরাজ মন্ডল গ্রেফতার সোনারগাঁওয়ে পুরোনো প্রশ্নে পরীক্ষার ঘটনায় ১১ শিক্ষককে অব্যাহতি বেসরকারি ক্লিনিকে রোগী নেওয়ার ফাঁদ: ৪ দালাল আটক ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণ: কেন্দ্রসচিবকে অব্যাাহতি সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে জ্বালানি বিক্রি: জরিমানা

বন্দরে ৪৭৩ বোতল ফেনসিডিলসহ আটক ২

বন্দর প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১১ নভেম্বর, ২০২৩
  • ১৬৩ Time View

বন্দর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর এলাকা থেকে ৪৭৩ বোতল ফেনসিডিলসহ মনির হোসেন (২৭) ও মো. রবিউল হক (৪৩) নামে দুই যুককে আটক করেছে র‌্যাব। শুক্রবার দিনগত রাতে তাদের আটক করা হয়।

শনিবার (১১ নভেম্বর) দুপুরে র‌্যাব-১১ এর মিডিয়া কর্মকর্তা সনদ বড়ুয়ার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে মদনপুর বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করে ফেনসিডিলসহ তাদের আটক করা হয়। তারা দুজনই পেশাদার মাদক কারবারি। তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে ফেনসিডিল কুমিল্লা থেকে এনে ঢাকাসহ দেশে বিভিন্ন এলাকায় বিক্রয় ও সরবরাহ করে আসছিল।

তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »