মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাছের পোনা অবমুক্ত সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতিসহ ৪ জন গ্রেপ্তার ৪-৫ বছরের মধ্যে সড়ক-সেতুতে ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করার পরিকল্পনা: নৌপরিবহন মন্ত্রী সোনারগাঁয়ে বিএনপির দুই গ্রুপের মা.রা.মা.রি : দ্রুত আসামিদের গ্রেপ্তারের দাবি সংবাদ সম্মেলনে ইয়া.বা’র বিনিময়ে ডেকে এনে গু.লি ও ছু.রিকা.ঘাতে হ.ত্যা: গ্রেপ্তার ৩ এই সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে : জামায়াতে আমীর এ দেশের মানুষ তাকে ছক্কা মেরে সীমানার বাহিরে ফেলে দিয়েছে: মামুনুল হক হঠাৎ ভূমি অফিস পরিদর্শনে প্রতিমন্ত্রী : কর্মকর্তাদের আগাম হাজিরায় ক্ষো.ভ সিদ্ধিরগঞ্জে পরিবহন শ্রমিক সজীব হ.ত্যা: বাবা-ছেলে গ্রেপ্তার নগর পার্কে ব.ন্দু.ক হাতে মা.স্তা.নি : দুই তরুণ আটক

বন্দরে স্কুলছাত্রী ধর্ষণের শিকার: গ্রেপ্তার ২

স্টাফ রিপোর্টার, বন্দর
  • Update Time : বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ২৪১ Time View

নারায়ণগঞ্জের বন্দরের জামাইপাড়ার লোহার পুকুর পাড় এলাকায় ৬ষ্ঠ শ্রেণীর এক স্কুল ছাত্রী (১৩) ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত যুবক দেবাশিষ চন্দ্র দাস (২১) ও ধর্ষণের ঘটনায় সহয়তাকারী আল আমিন (২০)কে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বুধবার দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ। মঙ্গলবার রাতে বন্দর স্কুলঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত ১১ জুলাই রাত ১১টায় বন্দরের জামাইপাড়া লোহার পুকুরপাড় এলাকায় ধর্ষণের ঘটনাটি ঘটে। এ ঘটনায় ওই স্কুলছাত্রীর পিতা বাদী হয়ে বুধবার দুপুরে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বন্দর থানায় মামলা দায়ের করেন। বন্দর থানার ওসি মোহাম্মদ আবু বকর সিদ্দিক বুধবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে বলেন, ভিকটিমকে উদ্ধার করে ডাক্তার পরীক্ষা পর বুধবার দুপুরে ২২ ধারায় আদালতে প্রেরণ করা হয়েছে।

মামলার তথ্য সূত্রে জানা গেছে, বন্দরে ৬ষ্ঠ শ্রেণী ছাত্রী তার নানার বাড়িতে আসা যাওয়ার সময় অভিযুক্ত যুবক দেবাশিষ চন্দ্র দাস ও তার সহযোগী আল আমিন র্দীঘ দিন ধরে রাস্তায় উত্তক্ত্যসহ কু প্রস্তাব দিয়ে আসছিল। এর ধারাবাহিকতায় গত ১১ জুলাই সন্ধ্যা সাড়ে ৫টায় বাদীর মেয়ে স্কুলছাত্রী তার নানা বাড়িতে যাওয়ার সময় অভিযুক্ত যুবক দেবাশিষ চন্দ্র দাস ও সহযোগী আল-আমিন বাদী মেয়েকে রাস্তায় একা পেয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে ওই স্কুলছাত্রী মেয়েকে ই”ছার বিরুদ্ধে জোরপুর্বক ধর্ষণ করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »