রবিবার, ১২ জুলাই ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
ওসমান পরিবারের লুট.পাট ও চাঁ.দা.বা.জির বিভিন্ন ক্ষেত্র এখন বিএনপির কতিপয় লোকের দখলে: রফিউর রাব্বি যুবদলের সাবেক সভাপতি খোরশেদের নেতৃত্বে বৃক্ষ রোপন সিদ্ধিরগঞ্জে এইচএসসি পরিক্ষার্থী ও অবিভাবকদের মাঝে টিম খোরশেদের পানি বিতরণ যুবককে পি.টি.য়ে হ.ত্যা.র ঘটনায় ইমামসহ ৬ জনের নামে ফতুল্লা থানায় মামলা কারখানার মেশিনে থেঁ.ত.লে গেছে হাত: মাথায় আ.ঘা.ত লেগে প্রাণ গেল শ্রমিকের বন্দরে এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ছিন.তাই.কারী আখ্যা দিয়ে ফতুল্লায় যুবককে পি.টি.য়ে হ.ত্যা সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে ৩ পুলিশ সদস্যকে কুপিয়ে জখম নারায়ণগঞ্জে হোসিয়ারি শ্রমিক আলমগীর হ.ত্যা: প্রধান আসামিসহ ২ জন গ্রেপ্তার নি.খোঁ.জের ৬ দিন পর ডোবা থেকে অটোরিকশা চালকের লা.শ উদ্ধার

বন্দরে গলায় ফাঁস দিয়ে হতাশাগ্রস্থ যুবকের আত্মহত্যা

বন্দর প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ১৭৭ Time View

বন্দরে রিয়াদ (৩০) নামে এক হতাশাগ্রস্থ যুবকের গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করার খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুর ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে যে কোন সময়ে বন্দর থানার ২০নং ওয়ার্ডের পশ্চিম হাজীপুরস্থ ভাড়াটিয়া বাড়িতে এ আত্মহত্যার ঘটনাটি ঘটে।

আত্মহত্যাকারি যুবক রিয়াদ কুষ্টিয়া জেলার খোকসা থানার একতারপুর আনোয়ার হোসেন মিয়ার ছেলে। আত্মহত্যার ঘটনার খবর পেয়ে মদনগঞ্জ ফাঁড়ি এসআই আবু বকর সিদ্দিকসহ সঙ্গীয় র্ফোস দ্রুত ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

এ ব্যাপারে বন্দর থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আত্মহত্যাকারি যুবকের মামা জাহিদ গনমাধ্যমকে জানিয়েছে, ভাইগ্না রিয়াদ দীর্ঘ দিন যাবত প্রবাস জীবন যাপন করে দেশে এসে বেকার হয়ে পরে। চাকুরি না থাকার কারনে দিন দিন রিয়াদ হতাশাগ্রস্থ হয়ে পরে। মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে বাড়িতে কেউ না থাকার কারনে মনের ক্ষোভে ভাড়াটিয়া ঘরের সিলিং ফ্যানের হুকের সাথে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

এ ব্যাপারে বন্দর থানার ওসি মোহাম্মদ আবু বকর সিদ্দিক গনমাধ্যমকে জানান, আত্মহত্যার ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ময়না তদন্তের রির্পোট হাতে পেলে আত্মহত্যার কারনসহ বিস্তারিত জানা যাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »