বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম :
৪-৫ বছরের মধ্যে সড়ক-সেতুতে ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করার পরিকল্পনা: নৌপরিবহন মন্ত্রী সোনারগাঁয়ে বিএনপির দুই গ্রুপের মা.রা.মা.রি : দ্রুত আসামিদের গ্রেপ্তারের দাবি সংবাদ সম্মেলনে ইয়া.বা’র বিনিময়ে ডেকে এনে গু.লি ও ছু.রিকা.ঘাতে হ.ত্যা: গ্রেপ্তার ৩ এই সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে : জামায়াতে আমীর এ দেশের মানুষ তাকে ছক্কা মেরে সীমানার বাহিরে ফেলে দিয়েছে: মামুনুল হক হঠাৎ ভূমি অফিস পরিদর্শনে প্রতিমন্ত্রী : কর্মকর্তাদের আগাম হাজিরায় ক্ষো.ভ সিদ্ধিরগঞ্জে পরিবহন শ্রমিক সজীব হ.ত্যা: বাবা-ছেলে গ্রেপ্তার নগর পার্কে ব.ন্দু.ক হাতে মা.স্তা.নি : দুই তরুণ আটক বন্দরে বুলবুল হ.ত্যা: সিফাত বাহিনীর প্রধানসহ ৯ জন গ্রেফতার বন্দরে বুলবুল হ.ত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ : তীব্র যানজট

বন্দরে ইউনিফর্মসহ ভুয়া পুলিশ আটক

বন্দর প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
  • ১৮৮ Time View

বন্দরে লক্ষনখোলা এলাকায় ফরহাদ হোসেন শুভ নামে এক ভুয়া পুলিশকে গ্রেফতার করেছে বন্দর ফাঁড়ী পুলিশ। মঙ্গলবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় লক্ষনখোলা এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে পুলিশের ইউনিফর্ম, হেলমেট, ওয়াকিটকি ও খেলনার একটি পিস্তল উদ্ধার করা হয়েছে।

ধৃত ভুয়া পুলিশ ফরহাদ হোসেন শুভ গোপালগঞ্জ জেলার মোকসেদপুর থানার কওনিয়া গ্রামের আব্দুল মিয়ার ছেলে। বর্তমানে সে রাজারবাগ পুলিশ লাইনে মেসবয় হিসেবে কর্মরত আছে।

পুলিশ সুত্রে জানা গেছে, রাজারবাগ পুলিশ লাইনের মেসবয় ফরহাদ হোসেন শুভ বিভিন্ন সময়ে পুলিশ অফিসার পরিচয়ে বিভিন্ন জায়গায় গিয়ে সম্পর্ক গড়ে তুলত। পুলিশ পরিচয় দিয়ে ফোন নাম্বার নিয়ে প্রশাসনিক চাকুরী দেয়ার প্রলোভন দেখাত। বিভিন্ন সময়ে বিভিন্ন জনের কাছ থেকে সুবিধাও গ্রহন করত। মঙ্গলবার (১৭ অক্টোবর) স লক্ষনখোলা এলাকাবাসী সন্দেহ হলে বন্দর ফাঁড়ী পুলিশকে অবগত করে। পরে বন্দর ফাঁড়ীর ইন্সপেক্টর রেজাউল করিম তাকে আটক করে ফাঁড়ীতে নিয়ে আসে।

এ ব্যাপারে বন্দর ফাঁড়ীর ইন্সপেক্টর রেজাউল করিম বলেন, পুলিশ পরিচয়দানকারী ফরহাদ হোসেন শুভ নামে এক যুবককে আটক করেছি। তার কাছে খেলনা পিস্তলসহ ইউনিফর্ম, হেলমেট, ওয়াকিটকি উদ্ধার করা হয়েছে। তবে তার সাথে একটি চক্র থাকতে পারে বলে ধারনা করা হচ্ছে। তদন্তের স্বার্থে পরে জানানো হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »