মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২ বন্দরে গ্যাস লিকেজে আ.গুন: দ.গ্ধ শিশুর মৃ.ত্যু: শ.ঙ্কায় বাবা-মা আমের ক্যারেটে ফেন.সিডি.লের বিকল্প ফেয়ার.ডিল: র‌্যাবের জালে ট্রাকসহ গ্রেপ্তার ১ তোলারাম কলেজে বক্তব্যকে কেন্দ্র করে ছাত্রদল-শিবির সং.ঘ.র্ষ : আ.হ.ত ৫ সিদ্ধিরগঞ্জে দিনমজুরকে আ.টকে ২ লাখ টাকা চাঁ.দা দাবি: ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৭ জেলের জালে থানা থেকে লু.ট হওয়া পুলিশের অ.স্ত্র ছেলে হ.ত্যা মামলার বাদী বৃদ্ধ ফজলুল হক হ.ত্যা মামলার আসামি গ্রেফতার ১ হাজার ৬০ কোটি টাকার বাজেট ঘোষণা নাসিকের: বাড়েনি কর

শিশু ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

ফতুল্লা প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৪৬ Time View

ফতুল্লায় শিশু ধর্ষণ মামলার যাবজ্জীবন সশ্রম কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামি শফিকুল ইসলাম বেপারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০।

গ্রেপ্তারকৃত শফিকুল ইসলাম বেপারী রাজবাড়ি জেলার গোয়ালন্দ থানার উত্তর দৌলতদিয়া গ্রামের মৃত হানিফ বেপারী। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে র‌্যাব।

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃত পলাতক আসামি শফিকুল ইসলাম বেপারীর বিরুদ্ধে দায়ের করা একটি শিশু ধর্ষণ মামলায় বিজ্ঞ আদালত কর্তৃক যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও বিশহাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছর কারাদন্ড প্রদান করেন।

রায়ের পর সে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় ফতুল্লায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »