রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পরিবহন শ্রমিক সজীব হ.ত্যা: বাবা-ছেলে গ্রেপ্তার নগর পার্কে ব.ন্দু.ক হাতে মা.স্তা.নি : দুই তরুণ আটক বন্দরে বুলবুল হ.ত্যা: সিফাত বাহিনীর প্রধানসহ ৯ জন গ্রেফতার বন্দরে বুলবুল হ.ত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ : তীব্র যানজট বন্দরে পূর্ববিরোধের জেরে ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হ.ত্যা সিদ্ধিরগঞ্জে ঝোপ থেকে বিদেশি পি.স্ত.ল, গু.লি ও সুইচ গি.য়ার উদ্ধার সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার

মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ মে, ২০২৩
  • ৫৪৩ Time View

ফতুল্লা প্রতিনিধি

ফতুল্লার পশ্চিম নয়ামাটি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২৮) মে তাকে গ্রেপ্তার করা হয়। বিজ্ঞপ্তি পাঠিয়ে সংবাদটি নিশ্চিত করেছেন র‌্যাব-১১ এর স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম।

গ্রেপ্তারকৃত আসামীর নাম মো. নাসির (৪৮)। সে মুন্সিগঞ্জ সদর উপজেলার মধ্যম মহাকালি এলাকার মো. সুরল হক মাল’র ছেলে।

র‌্যাব-১১ উপ-পরিচালক (স্কোয়াড্রন লীডার) এ কে এম মুনিরুল আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ একটি আভিযানিক দল ফতুল্লা পশ্চিম নয়ামাটি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে দীর্ঘদিন আত্মগোপনে থাকা, মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মো. নাসিরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মুন্সিগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »