রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নগর পার্কে ব.ন্দু.ক হাতে মা.স্তা.নি : দুই তরুণ আটক বন্দরে বুলবুল হ.ত্যা: সিফাত বাহিনীর প্রধানসহ ৯ জন গ্রেফতার বন্দরে বুলবুল হ.ত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ : তীব্র যানজট বন্দরে পূর্ববিরোধের জেরে ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হ.ত্যা সিদ্ধিরগঞ্জে ঝোপ থেকে বিদেশি পি.স্ত.ল, গু.লি ও সুইচ গি.য়ার উদ্ধার সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক

মাদকের বিরুদ্ধে গণজাগরণ সৃষ্টি করতে হবে : ডিসি মাহমুদুল হক

স্টাফ রিপোর্টার
  • Update Time : রবিবার, ৩০ জুলাই, ২০২৩
  • ২৮০ Time View

সদ্য যোগদানকারী নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক বলেন, মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারের বিরুদ্ধে সকল জাতি ও রাষ্ট্রকে ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে আসতে হবে। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলে গণজাগরণ সৃষ্টি করতে হবে। মানুষই মুখ্য।

‘মাদককে না বলুন, শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলুন’-এ প্রতিপাদ্য নিয়ে রোববার (৩০ জুলাই) মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। তিনি আরও বলেন, বাবা-মাকে খুব সচেতন হতে হবে এবং ছেলেমেয়েদের বই পড়ার প্রতি মনোযোগী হিসেবে গড়ে তুলতে হবে। মাদকের বিরুদ্ধে গনসচেতনতা সৃষ্টির লক্ষে এই নারায়ণগঞ্জে গ্রন্থাগার বাড়িয়ে সাহিত্য আন্দোলন গড়ে তুলবো।

অনুষ্ঠানের শুরুতে বেলুন ও পায়রা উড়িয়ে মাদক বিরোধী দিবসের উদ্বোধন করে এক বর্নাঢ্য র‌্যালী বের হয়। আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক সাকিব আল রাব্বি’র সঞ্চালনায় মাদক বিরোধী দিবসে স্বাগত বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ মামুন। তিনি বলেন, সমাজের সর্বস্তরের জনসাধারণকে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে গণসচেতনতা বৃদ্ধি করে মাদকের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে কোন ছাড় নয়। জিরো টলারেন্স হিসেবে পুলিশ, বিজিবি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ প্রশাসন আন্তরিক ভাবে কাজ করছে। মাদক নির্মূল এবং নিয়ন্ত্রণে সকলের সহযোগীতা প্রয়োজন। এছাড়াও এনজিওদের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেল সুপার মোঃ মোকাম্মেল হোসেন, জেলা তথ্য অফিসার মোহাম্মদ কামরুজ্জামান, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মাহাবুবুল আলম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রসিকিউটর সৈকত দত্ত, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী, বিভিন্ন এনজিও প্রতিনিধিগণসহ নারায়ণগঞ্জের বিভিন্ন নিরাময় কেন্দ্রগুলোর প্রধানরা।

অনুষ্ঠানে শিশু কিশোরদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার পুরস্কার দেওয়া হয় এবং মাদব বিরোধী কার্যক্রমে বিশেষ ভূমিকা রাখায় সংগঠক হিসাবে এম এ মান্নান ভূঁইয়াকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »