মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২ বন্দরে গ্যাস লিকেজে আ.গুন: দ.গ্ধ শিশুর মৃ.ত্যু: শ.ঙ্কায় বাবা-মা আমের ক্যারেটে ফেন.সিডি.লের বিকল্প ফেয়ার.ডিল: র‌্যাবের জালে ট্রাকসহ গ্রেপ্তার ১ তোলারাম কলেজে বক্তব্যকে কেন্দ্র করে ছাত্রদল-শিবির সং.ঘ.র্ষ : আ.হ.ত ৫ সিদ্ধিরগঞ্জে দিনমজুরকে আ.টকে ২ লাখ টাকা চাঁ.দা দাবি: ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৭ জেলের জালে থানা থেকে লু.ট হওয়া পুলিশের অ.স্ত্র ছেলে হ.ত্যা মামলার বাদী বৃদ্ধ ফজলুল হক হ.ত্যা মামলার আসামি গ্রেফতার ১ হাজার ৬০ কোটি টাকার বাজেট ঘোষণা নাসিকের: বাড়েনি কর

ফতুল্লা থানা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
  • Update Time : শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩
  • ৪৬৩ Time View

ফতুল্লা থানা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক ইসলামাইল হোসেন খান কে গ্রেফতার করেছে বলে জানা গেছে।

শুক্রবার (৩ নভেম্বর ) রাতে তাকে ফতুল্লার পাগলা এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আযম মিয়া জানান,জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ইসমাইল কে গ্রেফতার করে রাত সাড়ে সাতটার দিকে ফতুল্লা মডেল থানায় সোপর্দ করেছে। গ্রেফতারকৃত যুবদল নেতা ফতুল্লা থানার দায়ের করা নাশকতা মামলার আসামী।

জেলা যুবদলের আহবায়ক সাদেকুর রহমান সাদেক জানান, বৃহস্পতিবার রাত সাতটার দিকে তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি তার গ্রেফতারে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন মামলা ও গ্রেফতার করে বিএনপির আন্দোলন বন্ধ করা যাবেনা। তিনি অতি দ্রুত কারাবন্দী সকল নেতা -কর্মীদের মুক্তির দাবী সহ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানিয়েছেন।

দলীয় সূত্র জানায়,গত কয়েক দিন পূর্বে ফতুল্লা থানা পুলিশের হাতে গ্রেফতার হয় ফতুল্লা থানা যুবদলের আহবায়ক মাসুদুর রহমান মাসুদ। আহবায়কের পদ শূন্য হয়ে পরলে দুই দিন পূর্বে বুধবার ইসমাইল খান কে যুবদলের ভারপ্রাপ্ত আহাবায়ক করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »