মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২ বন্দরে গ্যাস লিকেজে আ.গুন: দ.গ্ধ শিশুর মৃ.ত্যু: শ.ঙ্কায় বাবা-মা আমের ক্যারেটে ফেন.সিডি.লের বিকল্প ফেয়ার.ডিল: র‌্যাবের জালে ট্রাকসহ গ্রেপ্তার ১ তোলারাম কলেজে বক্তব্যকে কেন্দ্র করে ছাত্রদল-শিবির সং.ঘ.র্ষ : আ.হ.ত ৫ সিদ্ধিরগঞ্জে দিনমজুরকে আ.টকে ২ লাখ টাকা চাঁ.দা দাবি: ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৭

ফতুল্লায় বাবু হত্যা মামলার ৩ পলাতক আসমি গ্রেপ্তার

ফতুল্লা প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৭৩ Time View

নারায়ণগঞ্জের ফতুল্লায় পূর্ব শত্রুতার জেরে সালিশের কথা বলে ডেকে নিয়ে “মোঃ বাবু” নামে এক অটো চালককে নৃশংসভাবে এলোপাথাড়ি কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত ৩ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।

তারা হলো- জেলার ফতুল্লা মডেল থানাধীন কানাইনগর বক্তাবলী এলাকার আব্দুল এর ছেলে আলাল (৪০) ও দেলোয়ার (৩৯) এবং একই এলাকার আইয়ুব আলীর ছেলে নাজমুল (৩৮)। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য গ্রেপ্তারকৃতদের ফতুল্লা থানায় হস্তান্তর করে র‌্যাব।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করে র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারারকৃতরা হত্যাকান্ডের সাথে জড়িত বলে স্বীকার করেছে।

গত ৯ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে ভিকটিম “বাবু” ফতুল্লার কানাইনগর বেকারীর মোড় (বক্তাবলী) পৌঁছালে গ্রেপ্তারকৃত আলাল, দেলোয়ার ও নাজমুলসহ তার অন্যান্য সহযোগীরা “বাবু” এর মাথায় ও পায়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে।

এ সময় তাকে বাঁচাতে ছোট ভাই ও মামাতো ভাইয়েরা এগিয়ে আসলে তাদেরকেও হত্যা উদ্দেশ্যে কুপিয়ে মারাত্মক রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। পরবর্তীতে বাবু ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৪ সেপ্টেম্বর মারা যায়।

এ ঘটনায় নিহত ‘‘বাবু” এর বড় বোন বাদী হয়ে ফতুল্লা থানায় ১৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৭/৮ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। হত্যাকান্ডের পর হতে এজাহারনামীয় পলাতক আসামীরা কৌশলে আত্মগোপন থাকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »