রবিবার, ১২ জুলাই ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ওসমান পরিবারের লুট.পাট ও চাঁ.দা.বা.জির বিভিন্ন ক্ষেত্র এখন বিএনপির কতিপয় লোকের দখলে: রফিউর রাব্বি যুবদলের সাবেক সভাপতি খোরশেদের নেতৃত্বে বৃক্ষ রোপন সিদ্ধিরগঞ্জে এইচএসসি পরিক্ষার্থী ও অবিভাবকদের মাঝে টিম খোরশেদের পানি বিতরণ যুবককে পি.টি.য়ে হ.ত্যা.র ঘটনায় ইমামসহ ৬ জনের নামে ফতুল্লা থানায় মামলা কারখানার মেশিনে থেঁ.ত.লে গেছে হাত: মাথায় আ.ঘা.ত লেগে প্রাণ গেল শ্রমিকের বন্দরে এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ছিন.তাই.কারী আখ্যা দিয়ে ফতুল্লায় যুবককে পি.টি.য়ে হ.ত্যা সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে ৩ পুলিশ সদস্যকে কুপিয়ে জখম নারায়ণগঞ্জে হোসিয়ারি শ্রমিক আলমগীর হ.ত্যা: প্রধান আসামিসহ ২ জন গ্রেপ্তার নি.খোঁ.জের ৬ দিন পর ডোবা থেকে অটোরিকশা চালকের লা.শ উদ্ধার

না ফেরার দেশে চলে গেলেন আবুল সরকার

স্টফ রিপোর্টার
  • Update Time : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৭৫ Time View

না ফেরার দেশে চলে গেছেন দেশের প্রখ্যাত বাউল শিল্পী, গীতিকার ও সুরকার বড় আবুল সরকার।
রোববার (১৭ সেপ্টেম্বর) রাত ১০টায় তিনি নারায়ণগঞ্জের ফতুল্লার দাপা শিয়াচর এলাকার নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিলো ৬৮ বছর।

রাতেই তাকে ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জানাজার নামাজ শেষে স্থানীয় একটি কবরস্থানে দাফন করা হয়। আবুল সরকার ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকার কফিলউদ্দিন সরকার ও আফিরুন বেগমের ছেলে।

জানাজার নামাজে উপস্থিত ছিলেন, স্থানীয় আওয়ামীলীগ নেতা ফরিদ আহমেদ লিটন, আবুল সরকারের শিষ্য শাহআলম সরকার, লতিফ সরকার, বাউল শিল্পি পাগল মনির, ছোট আবুল সরকারসহ অসংখ্য শিল্পি ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিরা।

শাহ আলম সরকার বলেন, ১৯৫৫ সালের ১০ ডিসেম্বর মুন্সিগঞ্জ জেলার লৌহজং এলাকায় আবুল সরকার জন্ম গ্রহন করেন। গানের জগতে তিনি প্রতিষ্ঠিত হওয়ার পর ফতুল্লায় বাড়ি করে বসবাস শুরু করেন। মৃত্যু কালে তিনি স্ত্রী সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

আবুল সরকারের শিষ্য লতিফ সরকার বলেন, আমার ওস্তাদ কখনো কারো সঙ্গে খারাপ আচরন করেননি। তিনি ধর্মভীড়ু ছিলেন। আধ্যত্মিক গান গাইতেন। আল্লাহর রাসুলের শান গাইতেন। কোরআন হাদিস পড়তেন। মসজিদের ইমামদের সাথে ছিলো আমার ওস্তাদ আবুল সরকারের বন্ধুত্ব।
বাউল শিল্পি পাগল মনির বলেন, এক সাথে অনেক পালা গান গেয়েছি। অনেক স্মৃতি এখন চোঁখে ভেসে উঠছে। বিশ্বাস হচ্ছেনা আবুল সরকার নেই।

ছোট আবুল সরকার বলেন, আবুল সরকারের গানে ছিলো জ্ঞানের ভান্ডার। তরুন থেকে বৃদ্ধরাও ছিলো আবুল সরকারের গানের ভক্ত। তিনি গান লিখতেন সুর করতেন গাইতেন। দেশের প্রত্যন্ত অঞ্চলে এখনো মানুষ মনযোগ দিয়ে আবুল সরকারের গান শুনেন। দেশবাসী একজন গুনী শিল্পি হারালেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »