বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২ বন্দরে গ্যাস লিকেজে আ.গুন: দ.গ্ধ শিশুর মৃ.ত্যু: শ.ঙ্কায় বাবা-মা আমের ক্যারেটে ফেন.সিডি.লের বিকল্প ফেয়ার.ডিল: র‌্যাবের জালে ট্রাকসহ গ্রেপ্তার ১ তোলারাম কলেজে বক্তব্যকে কেন্দ্র করে ছাত্রদল-শিবির সং.ঘ.র্ষ : আ.হ.ত ৫ সিদ্ধিরগঞ্জে দিনমজুরকে আ.টকে ২ লাখ টাকা চাঁ.দা দাবি: ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৭

গাজীপুরের পাঁচ বস্তা এনআইডি কার্ড ফতুল্লা থেকে উদ্ধার: চাঞ্চল্যের সৃষ্টি

ফতুল্লা প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৪ Time View

ফতুল্লায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে পরিত্যক্ত অবস্থায় গাজীপুর জেলার পাঁচ বস্তা জাতীয় পরিচয়পত্র (এনআইডি), বিপুল সংখ্যক পোলিং অফিসারের কার্ড এবং নির্বাচনী সিল উদ্ধার করেছে পুলিশ। রোববার (২১ সেপ্টেম্বর) রাতে ফতুল্লা স্টেডিয়াম সংলগ্ন এলাকা থেকে এসব উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে একটি সাদা গাড়িতে করে কয়েকজন ব্যক্তি দ্রুত স্টেডিয়ামের সামনে এসে বস্তাগুলো ফেলে যায়। স্থানীয়রা প্রথমে ময়লার বস্তা ভেবে গুরুত্ব না দিলেও পরিষ্কার বস্তা দেখে সন্দেহ হয়। পরে বস্তাগুলো খুলে ভেতরে প্রচুর এনআইডি কার্ড ও নির্বাচনী সরঞ্জাম দেখতে পান তারা।

ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দল নেতা নাজমুল হাসান বাবু বলেন, “আমি ওই এলাকায় একটি স’মিলের কাজ করছি এবং অনেক দিন ধরে এখানে ময়লা না ফেলার জন্য প্রচারণা চালাচ্ছি। হঠাৎ দেখি সাদা একটি গাড়ি এসে কয়েকটি বস্তা ফেলে যায়। আমার লোকজন গিয়ে দেখে সেখানে এনআইডি কার্ড ও পোলিং অফিসারের কার্ড রয়েছে। পরে পুলিশে খবর দিলে তারা এসে উদ্ধার করে।”

ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে কার্ডগুলো জব্দ করে। নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, “পাঁচ বস্তা এনআইডি কার্ড উদ্ধার করা হয়েছে। তদন্ত চলছে। বিস্তারিত পরে জানানো হবে।”

নারায়ণগঞ্জের অতিরিক্ত নির্বাচন কমিশনার রাকিবুজ্জামান জানান, “উদ্ধার হওয়া সব কার্ড গাজীপুর সদর এলাকার। এগুলো আমাদের এখানকার নয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কার্ডগুলো পুরনো এবং পরিত্যক্ত। এগুলো স্মার্টকার্ড নয়। কীভাবে নারায়ণগঞ্জে এলো তা খতিয়ে দেখা হচ্ছে।”

বর্তমানে উদ্ধার হওয়া সব এনআইডি কার্ড এবং নির্বাচনী সরঞ্জাম নারায়ণগঞ্জ জেলা নির্বাচন কমিশনের অফিসে রাখা হয়েছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের প্রশ্ন- গাজীপুরের এনআইডি কার্ড নারায়ণগঞ্জে ফেলে যাওয়ার পেছনে কী উদ্দেশ্য ছিল এবং এর সঙ্গে কারা জড়িত ?

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »