মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
বক্তাবলীতে ৬ বছরের শিশুকে ধ.র্ষ.ণের অভি.যোগ ২ যুবকের বি.রুদ্ধে ভুলতা-গাউছিয়া সড়ক ভাঙনে চাপ এশিয়ান হাইওয়েতে: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট অটোরিকশা চালক হ.ত্যার প্রতি.বাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ: যানজট দেশের বর্তমান প্রেক্ষাপটে ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়ানো জরুরি: স্বরাষ্ট্রমন্ত্রী ফতুল্লার বিকাশ ব্যবসায়ী আতিকুল হ.ত্যা মামলার র.হস্য উদঘাটন: গ্রেফ.তার ৬ জুলাই গণঅভ্যুত্থানে গু.লিবি.দ্ধ সাহালমকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান স্ত্রীর সঙ্গে পর.কীয়া স.ন্দেহ: ঘুমন্ত ছোট ভাইকে খু.ন ঐতিহাসিক পঙ্খিরাজ নদী পুনঃখননের দাবীতে সোনারগাঁওয়ে মানববন্ধন ফতুল্লায় পোশাক কারখানার স্টোররুমে এজিএমের ঝুলন্ত মর.দেহ উদ্ধার রাতভর খোঁজাখুঁজি: সকালে লেকে ভাসলো দুই কিশোরের ম.র.দে.হ

নারায়ণগঞ্জের ৫ নারীকে জয়িতা সম্মাননা প্রদান

স্টাফ রিপোর্টার
  • Update Time : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ২০৪ Time View

সমাজের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখায় নারায়ণগঞ্জের পাঁচ নারীকে সম্মাননা প্রদান করা হয়েছে। শনিবার (৯ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়। এসময় অন্বেষণে বাংলাদেশ কার্যক্রমের আওতায় জেলার নির্বাচিত জয়িতাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সভায়, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় সম্মাননা পেয়েছেন নারী কল্যাণ সংস্থার সভানেত্রী রাহিমা আক্তার লিজা। একইসাথে জেলা ও সদর উপজেলার শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা পান তিনি। তিনি দেশের বাহিরে অবস্থান করায় তার পক্ষ থেকে সম্মাননা গ্রহন করেন, নারী কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার মনি ও কোষাধ্যক্ষ ডালিয়া আক্তার। এছাড়া অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী ক্যাটাগরীতে সানজিদা রহমান মুনমুন, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী ক্যাটাগরীতে আজমিয়ারা পারভীন, সফল জননী নারী ক্যাটাগরীতে সালমা সুলতানা ও নির্যাতনের বিভীষিকা মুছে ফেলা নতুন উদ্যমে জীবন শুরু করা ক্যাটাগরীতে রুবিনা বেগম জয়িতা নির্বাচিত হন ও সম্মাননা পান।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাকিব আল রাব্বির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক। বিশেষ অতিথি ছিলেন, জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল (পিপিএম,বার), জেলা সিভিল সার্জন ডাঃ এএফএম মুশিউর রহমান, মহিলা বিষয়ক অধিদপ্তর জেলার ডেপুটি ডিরেক্টর মাহবুবুল আলম, মহিলা বিষয়ক অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলার উপপরিচালক (অঃ দাঃ) আঞ্জুমান আরা, নারী নেত্রী বীর মুক্তিযোদ্ধা ফরিদা আক্তার ও প্রফেসার ড. শিরিন বেগম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »