বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
অন্যের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে পাসপোর্টের চেষ্টা: রোহিঙ্গা যুবক গ্রেফ.তার জেলা কারাগারে অ.সুস্থ হয়ে হাসপাতালে আওয়ামী লীগ নেতার মৃ.ত্যু আদমজীতে গু.লিব.র্ষণের ঘটনায় আলোচিত সোহাগ ১০ মাস পর ইয়া.বাসহ গ্রে.প্তার সোনারগাঁও ভ্রমণে থাকার সেরা পছন্দ সোনারগাঁও রয়েল রিসোর্ট বাণিজ্য মেলায় হারিয়ে যাওয়া ৩ শিশু উদ্ধার: আশ্রয় সমাজসেবা অধিদপ্তরে সিদ্ধিরগঞ্জে মহাসড়কে ট্রাকের ধাক্কায় যুবক নি.হ.ত আকিজ সিমেন্ট কারখানায় বয়লার বি.স্ফো.র.ণ: দ.গ্ধ ৮ শ্রমিক নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁও) আসনের হাতপাখা প্রার্থীকে জরি.মানা সিদ্ধিরগঞ্জে কৃষকদলের উদ্যোগে খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া বন্দরে যুবককে গলা কেটে হ.ত্যা

৩৩৪ কেজি পলিথিন শপিং ব্যাগ জব্দ: কারখানার মালিককে জরিমানা

ফতুল্লা প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ২৬৮ Time View

নারায়ণগঞ্জের ফতুল্লার নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ উৎপাদনকারী প্রতিষ্ঠান এন তামিম প্যাকেজিং কারখানা থেকে প্রায় ৩৩৪ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়েছে। এ সময় কারখানার মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত নারায়ণগঞ্জ জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মোঃ তামশিদ ইরাম খানের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তা সমম্বয়ে একটি টীম এ অভিযান চালায়। মঙ্গলবার সন্ধ্যায় পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক এ, এইচ, এম রাসেদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। অভিযানে পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক টিটু বড়ুয়াসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি জানান, ফতুল্লার ভূইঘরের মামুদপুরের করিম মার্কেট এলাকায় অবস্থিত এন তামিম প্যাকেজিং নামের পলিথিন উৎপাদনকারী প্রতিষ্ঠান থেকে প্রায় ৩৩৪ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়। এ সময় ৪০ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয় এবং এছাড়া প্রতিষ্ঠানটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে। নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের উৎপাদন, মজুদ, ব্যবহার ও বাজারজাতকরণ রোধকল্পে পরিবেশ অধিদপ্তরের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »