সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরে তরুণীকে গণধর্ষণের ঘটনার প্রধান আসামী গ্রেপ্তার রূপগঞ্জে পরিবেশ দূষণকারী প্রতিষ্ঠান হাশেম ফুডসকে ২ লাখ টাকা জরিমানা মোবাইল ও ফ্রি ফায়ার গেমস কেনার লোভে নিজের বাড়িতে ৩ কিশোরের ডা-কা-তি পালপাড়ায় মার্কেটে ভয়াবহ অ-গ্নি-কা-ন্ড: ৩৫টি দোকান ভ-স্মী-ভূ-ত নির্বাচনের আগে ভারী অস্ত্র উদ্ধারের অভিযান চলমান রয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা নারায়ণগঞ্জে সাবেক মেয়র আইভীর দুই মামলায় জামিন নামঞ্জুর বন্দরে চাকরির প্রলোভন দেখিয়ে তরুণীকে গণ-ধ-র্ষ-ণ জাতির ক্লান্তিলগ্নে খালেদা জিয়াকে খুব প্রয়োজন: আজহারুল ইসলাম মান্নান বন্দরে ককশিট কারখানায় ভ-য়া-বহ আ-গুন: ৪ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে পরকীয়ার জেরে ফতুল্লায় সুমন খলিফা খু-ন: বাউল শিল্পি স্ত্রীসহ গ্রেপ্তার ৬

১২ ইঞ্চি পাইপলাইন ফেটে গ্যাস সরবরাহ বিঘ্নিত: নারায়ণগঞ্জে চরম ভোগান্তি

স্টাফ রিপোর্টার
  • Update Time : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ৬৭ Time View

সদর উপজেলার এনায়েতনগর ইউনিয়নের শাসনগাঁও এলাকায় পঞ্চবটী-মুক্তারপুর উড়ালসড়কের পাইলিংয়ের সময় আবারও তিতাস গ্যাসের প্রধান পাইপলাইন ফেটে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে। শনিবার (২২ নভেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে ১২ ইঞ্চি ব্যাসের এ পাইপলাইন ফেটে গেলে এলাকায় শোঁ-শোঁ শব্দে গ্যাস বের হতে থাকে এবং মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার পরপরই তিতাস কর্তৃপক্ষ সিদ্ধিরগঞ্জের গোদনাইল অঞ্চল থেকে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়। আজ রোববার (২৩ নভেম্বর) দুপুর ১টা পর্যন্ত ১৯ ঘণ্টা পেরিয়ে গেলেও পাইপলাইনটি মেরামত করা সম্ভব হয়নি। এতে নারায়ণগঞ্জের বেশির ভাগ আবাসিক এলাকায় গ্যাস সরবরাহ সম্পূর্ণ বা আংশিকভাবে বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন হাজারো গ্রাহক। গ্যাসনির্ভর শিল্পকারখানার উৎপাদনেও ব্যাপক ব্যাঘাত ঘটছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পাইপলাইন ফাটার পর মাটি ফেটে উঠে শব্দ হওয়ায় আশপাশের মানুষ দৌড়ে নিরাপদ স্থানে সরে যান। পরে তিতাসের কর্মীরা এসে সরবরাহ নিয়ন্ত্রণে নিয়ে কাজ শুরু করেন।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির সিদ্ধিরগঞ্জ অঞ্চলের ব্যবস্থাপক মশিউর রহমান বলেন, “২০ থেকে ২৫ ফুট গভীরে থাকা পাইপলাইনটি মাটি খুঁড়তে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। গভীরে যেতে গেলে বারবার মাটি ভেঙে পড়ছে। নিরাপত্তার জন্য চারদিকে লোহার পাত বসানো হচ্ছে। সব প্রস্তুতি শেষ হলে মেরামত শুরু হবে। লাইন ঠিক করতে আরও পাঁচ–ছয় ঘণ্টা লাগতে পারে।”

অন্যদিকে তিতাসের আঞ্চলিক বিপণন বিভাগের উপ-মহাব্যবস্থাপক মামুনুর রশীদ জানান, “শনিবার (২২ নভেম্বর) থেকে মেরামতের কাজে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছিল। সকালে হালকা চাপ দিয়ে কিছু এলাকায় সরবরাহ অব্যাহত রাখা হয়। তবে মূল মেরামতকাজ শুরু হলে আবারও পুরোপুরি সরবরাহ বন্ধ রাখতে হবে।”

উড়ালসড়ক প্রকল্পের পরিচালক মো. ওয়াহিদুজ্জামান বলেন, “শাসনগাঁও এলাকায় পাইলিংয়ের সময় দুর্ঘটনাবশত পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্রুত মেরামতের জন্য তিতাস কাজ করছে।”

পঞ্চবটী-মুক্তারপুর উড়ালসড়ক প্রকল্প শুরু হওয়ার পর ফতুল্লা ও আশপাশ এলাকায় অন্তত ২৫ বার তিতাসের প্রধান পাইপলাইন ফাটার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এসব ঘটনায় কয়েকবার অগ্নিকাণ্ডের ঝুঁকি তৈরি হওয়ার পাশাপাশি প্রায়ই গ্যাস সরবরাহ বন্ধ থাকায় সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছে। একই সঙ্গে শিল্পকারখানার উৎপাদনেও ধাক্কা লাগছে।

ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) এম এ করিম বলেন, “পঞ্চবটি বিসিক রোডে গ্যাসের লাইন বিস্ফোরণের কারণে জরুরি ভিত্তিতে মেরামতের কাজ চলছে। সকাল ১১টা থেকে সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। নির্মাণকাজ শেষ হলে যান চলাচল স্বাভাবিক হবে। তিতাসের কর্মকর্তাদের বরাতে তিনি বলেন মেরামতের কাজ শেষ হতে সন্ধ্যা পর্যন্ত সময় লাগতে পারে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »