রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের তিনজনের সলিল সমাধি মদনপুরে গ্যাস লিকেজ থেকে বি.স্ফোর.ণ: দ.গ্ধ ৫ ড্রাম ট্রাকের চা.পা.য় ফতুল্লার ছাত্রদল ও যুবদল নেতা নি.হ.ত রূপগঞ্জে মেঘনার পানি শোধনাগার: প্রতিদিন ৫০ কোটি লিটার পানি পাবে ঢাকাবাসী দিগুবাবুর বাজারে পলিথিনবিরোধী অভিযান: ৬১৩ কেজি জ.ব্দ: জরিমানা নারায়ণগঞ্জের এক নম্বর গড.ফাদার আইভীকে মুক্তি দেওয়া হয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারীর লাইনের তার কাটতে গিয়ে আটক জনি, মিমাংসা করতে চাপ দেয় বিএনপি নেতা সাবেক মেয়র আইভীর বাড়ির সামনে পুলিশের নজরদারি: সিসি ক্যামেরা স্থাপন ফতুল্লায় যুবদল কর্মীদের হাম.লার শিকার বিএনপি নেতা অকিল ভূঁইয়া কারাগার থেকে জামিনে মুক্ত আইভি

সোনারগাঁওয়ে ৪ প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ১৯৩ Time View

সোনারগাঁওয়ে প্রয়োজনীয় নথি দেখাতে না পারায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর অভিযানে নির্মাণাধীন প্রিন্সিপাল শপিং মলকে এক লাখ টাকা, আইয়ুব প্লাজাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও আগুন নির্বাপক ব্যবস্থা ও সঠিক কাগজ পত্র না থাকায় শিকদার ডাইন রেস্টুরন্টকে ৫০ হাজার ও প্রেসিডেন্ট রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। বৃহস্পতিবার (১৪ মার্চ) বিকেলে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষেও রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন হাওলাদার এ অভিযান পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন- রাজউকের জোন অথরাইজড অফিসার এফ আর আশিক আহমেদ, ইমারত পরিদর্শক মো. মনিরুজ্জামান। এ সময় সোনারগাঁ থানা পুলিশসহ বিপুল সংখ্যক পুলিশ সদস্য অভিযানে সহযোগিতা করেন।

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনির হোসেন হাওলাদার সাংবাদিকদের জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ওই চার প্রতিষ্ঠানকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »