সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরে তরুণীকে গণধর্ষণের ঘটনার প্রধান আসামী গ্রেপ্তার রূপগঞ্জে পরিবেশ দূষণকারী প্রতিষ্ঠান হাশেম ফুডসকে ২ লাখ টাকা জরিমানা মোবাইল ও ফ্রি ফায়ার গেমস কেনার লোভে নিজের বাড়িতে ৩ কিশোরের ডা-কা-তি পালপাড়ায় মার্কেটে ভয়াবহ অ-গ্নি-কা-ন্ড: ৩৫টি দোকান ভ-স্মী-ভূ-ত নির্বাচনের আগে ভারী অস্ত্র উদ্ধারের অভিযান চলমান রয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা নারায়ণগঞ্জে সাবেক মেয়র আইভীর দুই মামলায় জামিন নামঞ্জুর বন্দরে চাকরির প্রলোভন দেখিয়ে তরুণীকে গণ-ধ-র্ষ-ণ জাতির ক্লান্তিলগ্নে খালেদা জিয়াকে খুব প্রয়োজন: আজহারুল ইসলাম মান্নান বন্দরে ককশিট কারখানায় ভ-য়া-বহ আ-গুন: ৪ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে পরকীয়ার জেরে ফতুল্লায় সুমন খলিফা খু-ন: বাউল শিল্পি স্ত্রীসহ গ্রেপ্তার ৬

সোনারগাঁওয়ের প্রতি ইঞ্চি মাটি কোরআনের ঘাটি: উঠান বৈঠকে ইকবাল ভূঁইয়া

সোনারগাঁও প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ৬০ Time View

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়া বলেছেন, সোনারগাঁয়ের ‘প্রতি ইঞ্চি মাটি আল-কোরআনের ঘাটি’। নির্বাচনে ইসলামী আদর্শের পক্ষে দাঁড়াতে তিনি ভোটারদের আহ্বান জানান।

রোববার (১৬ নভেম্বর) বিকেলে সনমান্দি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ফতেপুর পশ্চিমপাড়া গ্রামে অনুষ্ঠিত উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

ড. ইকবাল হোসাইন ভূঁইয়া বলেন, ইসলামের পক্ষের শক্তিকে কেউ ভয় দেখাতে চাইলে বা রাজনৈতিক অধিকার হরণে চেষ্টা করলে তা বরদাশত করা হবে না। আমরা বুঝে নিতে পারি, কার জন্য কী ব্যবস্থা প্রয়োজন। তিনি আরও দাবি করেন, স্থানীয়ভাবে কেউ প্রভাব খাটিয়ে রাজনৈতিক কর্মকর্মসূচি বন্ধ করার চেষ্টা করলে তা প্রতিহত করা হবে।

উঠান বৈঠকে বক্তারা কোরআন-সুন্নাহর আলোকে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্র পরিচালনার কথা তুলে ধরেন।

উঠান বৈঠকে তিনি ফতেপুর পশ্চিমপাড়া, জোয়ারদি, দরিকান্দি, ছোনকান্দা ও শাজালের কান্দি এলাকার ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চান।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সনমান্দি ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা আব্দুল মোমেন। ব্যবস্থাপনায় ছিলেন ৩ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি মো. ওসমান।

এ ছাড়া বক্তব্য দেন, সোনারগাঁ উপজেলা জামায়াতের ওলামা বিভাগের সভাপতি মাওলানা ফেরদৌস, ইউনিয়ন জামায়াতের ওলামা বিভাগের সভাপতি মাওলানা নাছির উদ্দিন, চেঙ্গাকান্দির জামায়াত নেতা মো. ইব্রাহীম, ৭ নম্বর ওয়ার্ড জামায়াত সভাপতি এডভোকেট সাইফুর রহমানসহ স্থানীয় নেতারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »