সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতিসহ ৪ জন গ্রেপ্তার ৪-৫ বছরের মধ্যে সড়ক-সেতুতে ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করার পরিকল্পনা: নৌপরিবহন মন্ত্রী সোনারগাঁয়ে বিএনপির দুই গ্রুপের মা.রা.মা.রি : দ্রুত আসামিদের গ্রেপ্তারের দাবি সংবাদ সম্মেলনে ইয়া.বা’র বিনিময়ে ডেকে এনে গু.লি ও ছু.রিকা.ঘাতে হ.ত্যা: গ্রেপ্তার ৩ এই সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে : জামায়াতে আমীর এ দেশের মানুষ তাকে ছক্কা মেরে সীমানার বাহিরে ফেলে দিয়েছে: মামুনুল হক হঠাৎ ভূমি অফিস পরিদর্শনে প্রতিমন্ত্রী : কর্মকর্তাদের আগাম হাজিরায় ক্ষো.ভ সিদ্ধিরগঞ্জে পরিবহন শ্রমিক সজীব হ.ত্যা: বাবা-ছেলে গ্রেপ্তার নগর পার্কে ব.ন্দু.ক হাতে মা.স্তা.নি : দুই তরুণ আটক বন্দরে বুলবুল হ.ত্যা: সিফাত বাহিনীর প্রধানসহ ৯ জন গ্রেফতার

সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতিসহ ৪ জন গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ Time View

সিদ্ধিরগঞ্জে সন্ত্রাসবিরোধী ও বৈষম্যবিরোধী মামলায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মো. সাদেকুর রহমানও রয়েছেন।

রোববার (১৩ আগস্ট) দুপুরে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার (১২ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার চারজনের মধ্যে তিনজন সন্ত্রাসবিরোধী মামলার এবং একজন বৈষম্যবিরোধী মামলার আসামি।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- সিদ্ধিরগঞ্জের পাইনাদী নতুন মহল্লার বাসিন্দা থানা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মো. সাদেকুর রহমান (৭০), মিজমিজি এলাকার আওয়ামী লীগের সক্রিয় সদস্য মিঠুন চৌধুরী (৩৪), জালকুড়ি এলাকার নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগের ৯ নম্বর ওয়ার্ডের সিনিয়র সহসভাপতি নাজিম উদ্দিন (৩৫) এবং বার্মাস্ট্যান্ড এলাকার যুবলীগের সক্রিয় কর্মী মো. সাদ্দাম হোসেন (৩৩)।

ওসি জানান, সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »