সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে নাঈম হ.ত্যা: একই পরিবারের তিনজন গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জে রাস্তা নিয়ে বি.রো.ধ : প্রতিপক্ষের লাঠির আ.ঘা.তে প্রাণ গেল ৬০ বছর বয়সী নাঈমের মেহেরপুর সীমান্ত থেকে অ.স্ত্র এনে নারায়ণগঞ্জে বিক্রি : পি.স্ত.লসহ গ্রেপ্তার ৩ তিন ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় ছাত্রলীগ নেতা হাবিব শ্রমিক অসন্তোষের ঘটনায় স.ন্ত্রা.স বি.রো.ধী আইনে মামলা : আসামি দেড় হাজার মজুরি বৃদ্ধির দাবিতে তৃতীয় দিনেও ফতুল্লায় সং.ঘ.র্ষ : টিয়ার গ্যাস নিক্ষেপ কাশিমপুর কারাগার থেকে পালিয়ে ২ বছর আত্মগোপনে থাকার পর গ্রেফতার মৃ.ত্যু.দ.ণ্ডপ্রাপ্ত আসামি শ্রমিক বিক্ষোভে ৪ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে যান চলাচল শুরু ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে লিংক রোড অ.ব.রো.ধ : ভোগান্তিতে যাত্রীরা অসুস্থ শ্রমিকদল নেতাকে হুইল চেয়ার উপহার দিলেন খোরশেদ

সিদ্ধিরগঞ্জে রাস্তা নিয়ে বি.রো.ধ : প্রতিপক্ষের লাঠির আ.ঘা.তে প্রাণ গেল ৬০ বছর বয়সী নাঈমের

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ৩৪ Time View

সিদ্ধিরগঞ্জে রাস্তার জায়গা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মো. নাঈম খান (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বাড়ির সামনের রাস্তায় লাঠিসোঁটা নিয়ে চালানো হামলায় মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান তিনি। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শনিবার (৭ নভেম্বর) দুপুর সোয়া ১টার দিকে সিদ্ধিরগঞ্জের শিমরাইল উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে বেলা ৩টার দিকে তার মৃত্যু হয়।

নিহতের মেয়ের জামাতা ইমরান জানান, দুপুরে বাড়ির সামনের রাস্তায় নাঈম খানের ওপর হামলা চালান প্রতিবেশী হোসেন, ইকবাল ও মায়াসহ ৩-৪ জন। এ সময় তারা লাঠিসোঁটা দিয়ে নাঈমকে এলোপাতাড়ি মারধর করেন। এতে তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। একপর্যায়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি।

ইমরান আরও বলেন, খবর পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। রাস্তার জায়গা নিয়ে অভিযুক্তদের সঙ্গে দীর্ঘদিনের বিরোধ ছিল। রাস্তার সামান্য জায়গা নিয়ে এভাবে একজন মানুষকে পিটিয়ে হত্যা করা হবে, তা তারা কল্পনাও করেননি। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি। নিহত নাঈম খান সিদ্ধিরগঞ্জের শিমরাইল উত্তরপাড়া এলাকার মৃত মঈন খানের ছেলে। পেশায় তিনি একজন চা-দোকানি ছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে নাঈম খানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »