শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আইভীর ‘জয় বাংলা’ স্লোগানের পর দুই আইনজীবীসহ তিনজন গ্রেপ্তার : ৫ দিনের রি.মা.ন্ড আবেদন তুহিন হ.ত্যা মামলায় পুনর্জামিন পেলেন আইভী : আদালতে হাজির হয়ে আবেদন বন্দরে স্ত্রীকে গলাকে.টে হ.ত্যার অভিযোগ : ৯৯৯-এ ফোন দিয়ে স্বামীর আত্মস্বীকার সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গু.লিতে শীর্ষ স.ন্ত্রা.সী সাহেব আলী নি.হ.ত ফতুল্লার ‘কোবরা গ্রুপের’ প্রধান সোহেল অ.স্ত্র ও মা.দ.কসহ গ্রেপ্তার সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে নেবে: হাসনাত আবদুল্লাহ এক রাতেই তিন স্থানে বি.স্ফো.র.ণ: দ.গ্ধ ৯ ফতুল্লায় ইটভাটার নিয়ন্ত্রণ নিয়ে সং.ঘ.র্ষ : গু.লি.বি.দ্ধসহ আহত ১০ শ্রমিকলীগ থেকে তাঁতীদলে পদ পাওয়া সেই নেতা বহিষ্কার সোনারগাঁওয়ে পরিত্যক্ত অবস্থায় ১৫ কেজি গাঁ.জা উদ্ধার

সিদ্ধিরগঞ্জে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের কর্মবিরতি

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ২৪৬ Time View

সিদ্ধিরগঞ্জের গোদনাইলের তাঁতখানার বউবাজার এলাকায় অবস্থিত ইউনাইটেড নিটওয়্যার গার্মেন্টসের শ্রমিকরা তাদের বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতি দিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। শনিবার দুপুরে তারা গার্মেন্টসের সামনে বিক্ষোভ করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এ অবস্থায় পুলিশের সহায়তায় মালিক পক্ষে শ্রমিকদের বেতন পরিশোদের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।

কারখানার আন্দোলনরত শ্রমিকরা জানায়, এ কারখানার শ্রমিকদের গত জুলাই মাসের বেতন বকেয়া রয়েছে। গত বৃহস্পতিবার বকেয়া বেতন পরিশোধের কথা ছিল। কিন্তু মালিক পক্ষ বৃহস্পতিবার বেতন পরিশোধ করেনি। ফলে আমরা আন্দোলন করতে বাধ্য হয়েছি। এসময় গার্মেন্টসের সামনে শ্রমিক ও কর্মচারীরা তাদের বকেয়া বেতন ভাতার দাবিতে অবস্থান নিয়ে বিক্ষোভ করে এবং বেতন ভাতা পরিশোধের দাবি জানায়।

ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৪’র নারায়ণগঞ্জ জোনের পরিদর্শক (ইন্টিলিজেন্স) সেলিম বাদশা বলেন, ইউনাইটেড নিটওয়্যার গার্মেন্টসে এক হাজার শ্রমিক কাজ করে। তাদের জুলাই মাসের বেতন বকেয়া রয়েছে। বৃহস্পতিবার (২৮ আগষ্ট) তাদের বকেয়া বেতন দেয়ার কথা থাকলেও ব্যাঙ্কিং সমস্যার কারণে তারা পরিশোধ করতে পারেনি। ফলে শ্রমিকরা বৃহস্পতিবার রাত ৯টায় সড়কে নেমে এসেছিল। আমরা তাদেরকে বুঝিয়ে শান্ত করেছি। শনিবার শ্রমিকরা বেতন পরিশোধের দাবিতে কাজে যোগ না দিয়ে কারখানার সামনে অবস্থান নেয়। পরে মালিক পক্ষ তাদেরকে বেতন পরিশোধের আশ্বাস দিয়ে শ্রমিকরা শান্ত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »