সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পরিবহন শ্রমিক সজীব হ.ত্যা: বাবা-ছেলে গ্রেপ্তার নগর পার্কে ব.ন্দু.ক হাতে মা.স্তা.নি : দুই তরুণ আটক বন্দরে বুলবুল হ.ত্যা: সিফাত বাহিনীর প্রধানসহ ৯ জন গ্রেফতার বন্দরে বুলবুল হ.ত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ : তীব্র যানজট বন্দরে পূর্ববিরোধের জেরে ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হ.ত্যা সিদ্ধিরগঞ্জে ঝোপ থেকে বিদেশি পি.স্ত.ল, গু.লি ও সুইচ গি.য়ার উদ্ধার সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার

সিদ্ধিরগঞ্জে পরিবহন শ্রমিক সজীব হ.ত্যা: বাবা-ছেলে গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ৩৪ Time View

সিদ্ধিরগঞ্জে পরিবহন শ্রমিক সজীব হত্যা মামলার প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। গ্রেপ্তার দুজন হলেন—মামলার এজাহারনামীয় ১ নম্বর আসামি মাইকেল (৪৫) ও তার ছেলে ২ নম্বর আসামি মো. আপন (২২)।

রোববার (৩০ আগস্ট) রাত ৩টার দিকে ফতুল্লা থানার নন্দলালপুর উত্তর মহল্লা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। র‌্যাব-১১ সদর কোম্পানি ও সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, গত ২৫ আগস্ট রাত সাড়ে ১২টার দিকে সিদ্ধিরগঞ্জের গোদনাইল ধনকুন্ডা ক্যানেলপাড় এলাকায় স্থানীয় একটি চায়ের দোকানে অবস্থান করছিলেন পরিবহন শ্রমিক সজীব। এ সময় পূর্বশত্রুতা ও মাদক ব্যবসায় বাধা দেওয়ার জেরে মাইকেল, তার ছেলে আপনসহ ১০-১২ জন দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। হামলাকারীরা সজীবকে এলোপাতাড়ি কুপিয়ে ও ছুরিকাঘাত করে গুরুতর আহত অবস্থায় ফেলে পালিয়ে যায়।

পরে স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট খানপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা করেন। মামলার পর আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি শুরু করে র‌্যাব-১১।

গ্রেপ্তার মাইকেল ও আপনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »