বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম :

সিদ্ধিরগঞ্জে দুইটি বিদেশি আ-গ্নেয়া-স্ত্র ও গু লিসহ তিনজন গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২২ Time View

সিদ্ধিরগঞ্জে দুইটি বিদেশি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ তিন জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। বুধবার (১৭ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে র‌্যাব-১১’র অপস অফিসার মোঃ গোলাম মোর্শেদ। এর আগে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে মধ্যরাতে সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকা থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- খোরশেদ (৪৬), রিপন (৩০) ও জয় (২৬)।

র‌্যাব জানায়, অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারের লক্ষ্যে বিভিন্ন তথ্য সংগ্রহ ও গোয়েন্দা নজরদারী চলমান ছিল। রাতে গোপন সংবাদের ভিত্তিতে গোদনাইল এলাকায় একটি বিশেষ অভিযান চালিয়ে অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। এসময় একটি বিদেশী রিভলভার, একটি বিদেশী ফ্লেয়ার গান, দুই রাউন্ড তাজা গুলি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা অবৈধ ভাবে বিদেশী আগ্নেয়াস্ত্র দ্বারা সিদ্ধিরগঞ্জসহ নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষকে ভয়-ভীতি ও সন্ত্রাসী কার্যক্রম করে আসছিল। জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, তাদের কাছে থাকা অস্ত্রগুলো কোন বৈধ কোন কাগজপত্র নেই।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »