শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আমের ক্যারেটে ফেন.সিডি.লের বিকল্প ফেয়ার.ডিল: র‌্যাবের জালে ট্রাকসহ গ্রেপ্তার ১ সিদ্ধিরগঞ্জে দিনমজুরকে আ.টকে ২ লাখ টাকা চাঁ.দা দাবি: ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৭ জেলের জালে থানা থেকে লু.ট হওয়া পুলিশের অ.স্ত্র ছেলে হ.ত্যা মামলার বাদী বৃদ্ধ ফজলুল হক হ.ত্যা মামলার আসামি গ্রেফতার ১ হাজার ৬০ কোটি টাকার বাজেট ঘোষণা নাসিকের: বাড়েনি কর সিদ্ধিরগঞ্জে দিনমজুরের রহ.স্যজনক মৃ.ত্যু : শরীরে নি.র্যা.ত.নের চিহ্ন মা.দ.ক, স.ন্ত্রা.স ও সাইবার অপ.রাধ প্রতিরোধে সচেতনতায় র‌্যাব-১১’র আলোচনা সভা শহীদদের আত্মত্যাগ যেন বৃথা না যায়, সে জন্য জুলাই সনদ বাস্তবায়ন জরুরি: আবদুল জব্বার সিদ্ধিরগঞ্জে পূবালী ব্যাংকের দুই দিনব্যাপী ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন ছুটিতে থাকা অসুস্থ এএসআইয়ের ঝু.ল.ন্ত ম.র.দে.হ উদ্ধার

সিদ্ধিরগঞ্জে দিনমজুরকে আ.টকে ২ লাখ টাকা চাঁ.দা দাবি: ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৭

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ২৭ Time View

সিদ্ধিরগঞ্জে এক দিনমজুরকে আটকে রেখে রাতভর নির্যাতন এবং দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে ছাত্রদলের এক সাবেক নেতাসহ সাতজনের বিরুদ্ধে। এ ঘটনায় তাদেরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে সিআইখোলা মোড় এলাকার একটি দোকানে অভিযান চালিয়ে ভুক্তভোগী দিনমজুরকে উদ্ধার এবং অভিযুক্তদের গ্রেফতার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম জিহাদ (২৬), রমজান আলী (২৩), আল আমিন (২২), গোলাম কিবরিয়া জয় (২১), রবিউল ইসলাম (২৪), জাহাঙ্গীর (২৩) ও আরমান (২২)। এ মামলায় আরও তিনজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

পুলিশ জানায়, বিকেলে ভুক্তভোগী রফিকুল ইসলাম (২৫) সিদ্ধিরগঞ্জ থানায় বাদী হয়ে অপহরণসদৃশভাবে আটকে রাখা, মারধর ও চাঁদা দাবির অভিযোগে মামলা দায়ের করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, নেত্রকোনার বাসিন্দা রফিকুল ইসলাম জীবিকার তাগিদে সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় ভাড়া বাসায় থেকে দিনমজুরের কাজ করেন। সোমবার রাত সাড়ে ১০টার দিকে কাজ শেষে বাসায় ফেরার পথে সিআইখোলা বউবাজার এলাকা থেকে অভিযুক্তরা তাকে ডেকে নিয়ে যায়। পরে একটি দোকানঘরে আটকে রেখে রাতভর মারধর করা হয় এবং মুক্তির শর্ত হিসেবে দুই লাখ টাকা দাবি করা হয়।

অভিযোগে আরও বলা হয়, অভিযুক্তরা অস্ত্রের ভয় দেখিয়ে রফিকুলকে পরিবারের সদস্যদের কাছ থেকে টাকা জোগাড় করতে বাধ্য করার চেষ্টা করে। তাদের নির্দেশে মঙ্গলবার সকাল ৮টার দিকে তিনি তার চাচা হাদিস মিয়াকে ফোন করেন। বিষয়টি জানতে পেরে হাদিস মিয়া সিদ্ধিরগঞ্জ থানায় খবর দিলে পুলিশ দ্রুত অভিযান চালায়। দুপুর ২টার দিকে ঘটনাস্থল থেকে রফিকুলকে উদ্ধার করা হয় এবং সাতজনকে আটক করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক জানান, দিনমজুরকে জিম্মি করে মুক্তিপণ দাবি করে। খবর পেয়ে ভুক্তভোগীকে উদ্ধার এবং তাদের গ্রেফতার করে বিকালে আদালতে পাঠনো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »